আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

সুইডেনের শেষ বাধা হাঙ্গেরি

সুইডেনের শেষ বাধা হাঙ্গেরি

সুইডেনের ন্যাটো সদস্য হওয়ার পথে আরেকটা বাধা দূর হলো। তুরস্কের পার্লামেন্ট সুইডেনের যোগ দেওয়ার প্রস্তাব অনুমোদিত। তুরস্কের পার্লামেন্টে ২৮৭-৫৫ ভোটে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে।

 

আশা করা হচ্ছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আর দিন কয়েকের মধ্যেই পার্লামেন্টের সিদ্ধান্তে সই করবেন। ফলে সুইডেনের সদস্যপদের বিষয়টি হাঙ্গেরি যদি অনুমোদন করে দেয়, তাহলে তারা ন্যাটোর সদস্য হতে পারবে।

এরদোয়ান আগে সুইডেনের সদস্য হওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন ও বলেছিলেন তিনি এই প্রস্তাব অনুমোদন করবেন না। পরে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। এখন আনুষ্ঠানিকভাবে সুইডেনের ন্যাটোর সদস্য হওয়ার অনুমোদনও দিতে চলেছেন।

এরপর সুইডেনের প্রধানমন্ত্রী ক্রিস্টারসন জানিয়েছেন, এটা খুবই ইতিবাচক পদক্ষেপ। তিনি এক্স-এ লিখেছেন, ‘আজ আমরা ন্যাটোর সদস্য হওয়ার ক্ষেত্রে আরো কাছাকাছি পৌঁছে গেলাম।’

ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গও তুরস্কের পার্লামেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি এখন হাঙ্গেরির দিকে তাকিয়ে আছেন। তারাও দ্রুত সুইডেনের ন্যাটোর সদস্য হওয়ার প্রস্তাব অনুমোদন করবে বলে তিনি আশাপ্রকাশ করেছেন।

জার্মানির পক্ষ থেকে বলা হয়েছে, তুরস্কের পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঠিক সিদ্ধান্তই নিয়েছে। সরকারি মুখপাত্র বলেছেন, ফিনল্যান্ডের মতো সুইডেনও ন্যাটোর সদস্য হলে এই জোট আরও শক্তিশালী হবে। সুইডেনের ন্যাটো সদস্য হওয়ার ক্ষেত্রে বাকি প্রক্রিয়াও দ্রুত শেষ হবে বলে জার্মানির আশা।

যুক্তরাষ্ট্রও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, ‘আমরা তুরস্ককে ধন্যবাদ দিচ্ছি। সুইডেন যোগ দিলে এই জোট নিঃসন্দেহে আরো শক্তিশালী হবে।’

সুইডেন ও ফিনল্যান্ড ২০২২ সালে ন্যাটোর সদস্য হওয়ার জন্য আবেদন জানায়। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর তারা এই সিদ্ধান্ত নেয়।

গতবছর এপ্রিলে ফিনল্যান্ড ন্যাটোয় যোগ দেয়। কিন্তু তুরস্ক ও হাঙ্গেরি অনুমোদন দিতে দেরি করায় সুইডেন এখনো পর্যন্ত ন্যাটোর সদস্য হতে পারেনি। ন্য়াটোর নিয়ম হলো, সব সদস্য দেশ অনুমোদন না দিলে নতুন কোনো দেশ এই জোটের সদস্য হতে পারে না।

এরদোয়ানের চাপে পড়ে সুইডেন কুর্দ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কড়া মনোভাব দেখিয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান মঙ্গলবার সুইডেনের প্রধানমন্ত্রীকে বুদাপেস্ট-এ আলোচনার জন্য ডেকেছিলেন।

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে হাঙ্গেরির সঙ্গে আলোচনা করার কোনো যুক্তি তিনি খুঁজে পাচ্ছেন ন। সুইডেন ন্যাটোর সদস্য হলে ন্যাটো রাশিয়ার উপকূল পর্যন্ত পৌঁছে যাবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত