আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

ইরানের সারাভানে নয়জন পাকিস্তানি নিহত

ইরানের সারাভানে নয়জন পাকিস্তানি নিহত

তেহরানে পাকিস্তানের রাষ্ট্রদূত মুদ্দাসির টিপু জানিয়েছেন, শনিবার ইরানের সারাভানে নয়জন পাকিস্তানি নিহত হয়েছেন। খবর ডনের।

 

ইরানের মেহর বার্তা সংস্থা শনিবার এর আগে জানিয়েছে, ‘প্রত্যক্ষদর্শীদের মতে, আজ (শনিবার) সকালে অজানা সশস্ত্র লোকেরা সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরের সিরকান পাড়ায় একটি বাড়িতে নয়জন অ-ইরানিকে হত্যা করেছে। তবে কোনও গোষ্ঠী বা ব্যক্তি হত্যার দায় স্বীকার করেনি।’

বেলুচ অধিকার গোষ্ঠী হালভাশ তাদের ওয়েবসাইটে বলেছে, নিহতরা পাকিস্তানি শ্রমিক। তারা একটি অটো মেরামতের দোকানে কাজ করতেন। ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রাষ্ট্রদূত মুদাসির বলেন, ‘সারাভানে নয়জন পাকিস্তানীকে ভয়ঙ্করভাবে হত্যার ঘটনায় গভীরভাবে মর্মাহত। দূতাবাস শোকসন্তপ্ত পরিবারকে পূর্ণ সহায়তা দেবে। কৌঁসুলি জাহিদান ইতিমধ্যে ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছেন যেখানে আহতদের চিকিৎসা চলছে। আমরা ইরানকে এই বিষয়ে পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছি।’

মুদাসির তেহরানে আসার পরদিন এই ঘটনা ঘটেছে। আগের দিন মুদাসির বলেছিলেন, তিনি ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির কাছে তার পরিচয়পত্র পেশ করতে পেরে সম্মানিত হয়েছেন।

এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানির আমন্ত্রণে রোববার ইসলামাবাদে পৌঁছাবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

গত সপ্তাহে, ইরান বেলুচিস্তানের সীমান্ত শহর পাঞ্জগুরে জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের ঘাঁটি হিসেবে বর্ণনা করে পাকিস্তানে হামলা শুরু করেছিল। ঘটনায় কঠোর নিন্দা ও কূটনৈতিক সম্পর্কের অবনতি বলে অভিহিত করেছে ইসলামাবাদ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত