আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব এশিয়াকে ঝুঁকিপূর্ণ করার অভিযোগ চীনের

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব এশিয়াকে ঝুঁকিপূর্ণ করার অভিযোগ চীনের

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব এশিয়াকে ঝুঁকিপূর্ণ করার অভিযোগ করেছে চীন। বলা হয়েছে, আন্তর্জাতিক আইনের অপব্যবহার করে উসকানি দিচ্ছে দেশটি। তাইওয়ান প্রণালি দিয়ে এ বছর প্রথম বার মার্কিন যুদ্ধজাহাজ যাওয়ার পর চীনের পক্ষ থেকে এমন মন্তব্য করা হয়।

 

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বৃহস্পতিবার বলেছেন যে, ওয়াশিংটন চীনের আকাশ ও সামুদ্রিক নিরাপত্তাকে হুমকি দিচ্ছে এবং আন্তর্জাতিক আইনের অপব্যবহার করছে। এর মাধ্যমে গোটা পূর্ব এশিয়াকে তারা ঝুঁকিপূর্ণ করে তুলছে। এর বিপরীতে মার্কিন নৌবাহিনীর সপ্তম ফ্লিটের মুখপাত্র সিএমডিআর মেগান গ্রিন এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক আইন মেনেই জাহাজটি তাইওয়াণ প্রণালি পাড়ি দিয়েছে। কাজেই এখানে কোনো কিছুর ব্যত্যয় ঘটেনি।

গত বুধবার তাইওয়ান প্রণালি দিয়ে ইউএসএস জন ফিন নামের যুদ্ধ জাহাজটি অতিক্রম করে। এরপরই চীন এতে ক্ষিপ্ত হয়ে এমন বক্তব্য প্রদান করে। এরপরই আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয় যখন চীনবিরোধী নেতা তাইওয়ানের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন।

চীনবিরোধী ও স্বাধীনতাপন্থি নেতা লাই চিং- তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন। এতে করে চীনের সব হিসাব-নিকাশ পালটে যায়। সব কিছুর পেছনে কলকবজা কারা নেড়েছেন তার বিরুদ্ধে ক্ষিপ্ত থাকে চীন। নির্বাচনের আগে তাইওয়ানিজ ভোটারদের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল লাইকে নির্বাচিত করা হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। কেননা নির্বাচনের মাধ্যমে তাইওয়ানবাসীকে যুদ্ধ কিংবা শান্তি একটিকে বেছে নিতে হবে। কিন্তু ফলাফলে দেখা গেছে, তাইওয়ানের ভোটাররা চীনের সেই হুঁশিয়ারিকে পাত্তা দেননি।

তাইওয়ানের ওপর চীনের আঞ্চলিক দাবি প্রত্যাখ্যান করে আসছে ক্ষমতাসীন ডিপিপি। দ্বীপটির স্বাধীন পরিচয়ের পক্ষে জোরালো অবস্থান রয়েছে তাদের।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত