আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

ভারতের ভোক্তা খাত দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি

ভারতের ভোক্তা খাত দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি

ভারতের ভোক্তা খাত দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি হয়ে উঠছে। জনগণের আয় ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এমনটি ঘটছে।

 

যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস অনুযায়ী আগামী ২০২৭ সাল নাগাদ ভারতে বছরে ১০ হাজার মার্কিন ডলারের বেশি আয় বা উপার্জন করে এমন মানুষের সংখ্যা প্রায় ১০ কোটি ছাড়িয়ে যাবে।

বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি ভারতে ৬ কোটি মানুষ বা ৪ শতাংশ কর্মজীবী বছরে ১০ হাজার ডলার বা এর চেয়ে বেশি পরিমাণ আয় করেন। মার্কিন ডলারে উপার্জিত এই আয় বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ টাকার মতো। অর্থাৎ ভারতে তিন বছর পর মাসে ৯২ হাজার টাকা আয় করবেন, এমন মানুষের সংখ্যা দাঁড়াবে ১০ কোটি। ২০১৫ সালে দেশটিতে এ রকম মানুষের সংখ্যা ছিল মাত্র ২ কোটি ৪০ লাখ।

সিএনবিসির সংবাদ অনুযায়ী, ভারতীয় নাগরিকদের আয় বৃদ্ধি পাওয়ায় তাদের মধ্যে এখন স্টক মার্কেট তথা শেয়ার বাজারে বিনিয়োগ বৃদ্ধি, সোনা-গয়না ও সম্পত্তি কেনার হার বাড়ছে। যেমন দেশটিতে ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে সম্পত্তির দাম ৩০ শতাংশ বেড়েছে। একই সময়ে ক্রেডিট কার্ডের সংখ্যা ৫ কোটি থেকে বেড়ে ৯ কোটিতে উঠেছে এবং এই কার্ডের মাধ্যমে ব্যয়ও বেড়ে দ্বিগুণ হয়েছে। জনগণের আয় বৃদ্ধির সুবাদে বিভিন্নভাবে ব্যয় ও বিনিয়োগের পরিমাণ বেড়ে যাওয়ায় ভারতের ভোক্তা খাত দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হয়ে উঠছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত