আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতিতে অগ্রগতি

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতিতে অগ্রগতি

মার্কিন আলোচকরা গাজায় ইসরায়েলের হামাস নিধনের নামে সামরিক অভিযান দুই মাসের জন্য বন্ধ করার একটি চুক্তিতে অগ্রগতি করছে। মার্কিন প্রশাসনের দুই সিনিয়র কর্মকর্তা জানান, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় বন্দী শতাধিক জিম্মিকে মুক্তির বিনিময়ে এই যুদ্ধবিরতি হতে পারে। খবর এএফপির।

 

নাম প্রকাশ না করার শর্তে ওই দুই কর্মকর্তা স্থানীয় সময় শনিবার (২৭ জানুয়ারি) জানান, শান্তিচুক্তিটি দুইটি পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রথম পর্যায়ে, হামাসের হাতে অবশিষ্ট নারী, বয়স্ক ও আহত জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য দুই মাসের জন্য যুদ্ধবিরতি হবে।

দ্বিতীয় পর্যায়ে ইসরায়েল ও হামাস বিরতির প্রথম ৩০ দিনের মধ্যে বিস্তারিত কাজ করবে। এই পর্যায়ে ইসরায়েলি সৈন্য ও বেসামরিকদের মুক্তি দেওয়া হবে। এই চুক্তিতে ইসরায়েলকে গাজায় আরও মানবিক সহায়তার অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

চুক্তির শর্তাবলী এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েল ও হামাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

যদিও প্রস্তাবিত চুক্তি যুদ্ধের অবসান ঘটাবে না, মার্কিন কর্মকর্তারা আশাবাদী যে এই ধরনের একটি চুক্তি সংঘর্ষের একটি টেকসই সমাধানের ভিত্তি স্থাপন করতে পারে।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক বিল বার্নসের আজ (২৮ জানুয়ারি) ফ্রান্সে ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার প্রধান ডেভিড বার্নিয়া, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ও মিসরের গোয়েন্দা প্রধানের আব্বাস কামেলের সঙ্গে দেখা করার কথা রয়েছে। এ সময় তিনি জিম্মিদের মুক্তি ও প্রস্তাবিত চুক্তির রূপরেখা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি ও কাতারের শাসক আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে জিম্মি পরিস্থিতির উন্নতির ব্যাপারে ফোনে কথা বলেছেন। উভয় নেতাই মানবিক কারণে যুদ্ধে দীর্ঘস্থায়ী বিরতি প্রতিষ্ঠার প্রয়োজনীতার ব্যাপারে একমত হন। তারা মনে করেন, গাজায় বেসামরিক নাগরিকদের কাছে জীবন রক্ষাকারী অতি প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য একটি চুক্তি জরুরি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত