আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

ইস্তাম্বুলের একটি ইতালীয় চার্চে ধর্মীয় অনুষ্ঠানে বন্দুক হামলা

ইস্তাম্বুলের একটি ইতালীয় চার্চে ধর্মীয় অনুষ্ঠানে বন্দুক হামলা

ইস্তাম্বুলের একটি ইতালীয় চার্চে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে হামলা চালায় বন্দুকধারীরা। ঘটনায় একজন নিহত হয়েছেন বলে তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন।

 

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়ার বরাত দিয়ে ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, দুই মুখোশধারী হামলাকারী রোববার ইস্তাম্বুলের একটি ইতালীয় চার্চে অনুষ্ঠান চলাকালীন সশস্ত্র হামলা চালায়, এতে একজন নিহত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়ার একটি বিবৃতি অনুসারে, স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে সারিয়ের জেলার সান্তা মারিয়া চার্চে হামলা চালায় হামলাকারীরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কর্তৃপক্ষ হামলাকারীদের ধরতে কাজ করছে। আমরা এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই।

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুও হামলার নিন্দা জানিয়েছেন।

টেলিভিশনের ছবিতে চার্চের বাইরে পুলিশ ও একটি অ্যাম্বুলেন্স দেখা গেছে। হামলার উদ্দেশ্য কী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

পোপ ফ্রান্সিস ইস্তাম্বুলের চার্চের প্রতি সংহতি প্রকাশ করেছেন। ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে তার সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনা শেষে তিনি বলেন, ‘আমি ইস্তাম্বুলের সান্তা মারিয়া ড্রপেরিস চার্চের সম্প্রদায়ের সঙ্গে আমার ঘনিষ্ঠতা প্রকাশ করছি।’

গত ডিসেম্বরে তুর্কি নিরাপত্তা বাহিনী ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে যারা চার্চ, অন্যান্য উপাসনালয় এবং একইসঙ্গে ইরাকি দূতাবাসে হামলার পরিকল্পনা করেছিল।

আইএস চরমপন্থীরা তুরস্কের মাটিতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এর মধ্যে ২০১৭ সালের ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে হামলায় ৩৯ জন নিহত হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত