আপডেট :

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের জলসীমায় বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের জলসীমায় বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের জলসীমায় বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। গত শনিবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় রাত আটটায় সিনপো বন্দরের কাছে এই ঘটনা ঘটে। ক্ষেপণাস্ত্রের সংখ্যা বা ধরণ এখনো স্পষ্ট নয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এসব তথ্য জানিয়েছে। খবর বিবসির।

সাম্প্রতিক মাসগুলোতে পারমাণবিক অস্ত্রধারী কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়া বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। এতে আঞ্চলিক উত্তেজনা বাড়ছে।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, গত বুধবারও উত্তর কোরিয়া পুলওয়াসাল-৩-৩১ নামের নতুন কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) বলেছে, 'আমাদের সামরিক বাহিনী উত্তর কোরিয়ার উস্কানি পর্যবেক্ষণ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে।'

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সাম্প্রতিক সময়ে দিকনির্দেশনা ও বক্তব্যে আক্রমণাত্মক হয়ে উঠেছেন। বেশ কিছু শান্তিচুক্তির অবসান ঘটিয়ে সামরিক পদক্ষেপ বাড়াচ্ছেন তিনি।

কিম জং উন চলতি মাসের শুরুর দিকে ঘোষণা করেছিলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আবার এক হওয়ার লক্ষ্য শেষ হয়ে গেছে এবং দক্ষিণ এখন তাদের প্রধান শত্রু। এতে উত্তর কোরিয়া যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে উদ্বেগ দেখা দিয়েছে।

এর আগে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর অপ্রতিরোধ্য প্রতিক্রিয়ার ক্ষমতা রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি ইওন সুক ইওল তার মন্ত্রিসভাকে বলেছিলেন, উত্তর যদি কোনো উস্কানি দেয়, দক্ষিণ তার কয়েকগুণ শক্তিশালী প্রতিশোধ নেবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত