আপডেট :

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

সানচেজ সরকারের বিরোধিতায় রাস্তায় নেমেছে হাজারো স্প্যানিশ জনতা

সানচেজ সরকারের  বিরোধিতায় রাস্তায় নেমেছে হাজারো স্প্যানিশ জনতা

স্পেনের সংসদে এমন এক বিল প্রস্তাব করা হয়েছে যা পাস হলে কাতালান আন্দোলনকারীদের মুক্তির পথ সুগম হবে। সানচেজ সরকারের এমন অবস্থানের বিরোধিতায় রাস্তায় নেমেছে হাজারো স্প্যানিশ জনতা।

 

২০১৭ সালে স্পেন থেকে বিচ্ছিন্ন হতে পথে নামে স্বাধীন কাতালুনিয়ার দাবি জানানো আন্দোলনকারীরা। সেই সময় বহু আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়। সেই কারাবন্দী কাতালানপন্থিদের মুক্তির পরিকল্পনা রয়েছে প্রস্তাবিত একটি বিলে। এই বিলের বিরোধিতায় রোববার স্পেনের রাজধানী মাদ্রিদের পথে নামেন হাজার হাজার মানুষ।

সরকারের সঙ্গে সমঝোতায় যেতে রাজি কাতালানপন্থিরা, তাই সরকারও তাদের মুক্তির পক্ষে। কিন্তু বিরোধী দল পার্তিদো পপুলার (পিপি)-এর নেতৃত্বে বিশাল প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত হতে দেখা যায় মাদ্রিদে।

পিপি'র নেতা আলবের্তো নুনেজ ফেইজু ও সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় ও মাদ্রিদ অঞ্চলের নেতা ইসাবেল দিয়াজ আয়ুসো এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।


মাদ্রিদের কেন্দ্রে প্লাজা দে এসপানায় জড়ো হন প্রায় ৪৫ হাজার মানুষ, জানাচ্ছে পুলিশ। অংশগ্রহণকারীদের হাতে স্প্যানিশ ও ইউরোপিয়ান ইউনিয়নের পতাকার পাশাপাশি দেখা যায় নানা ধরনের প্ল্যাকার্ড। কারও হাতের প্ল্যাকার্ডে লেখা ‘মুক্তি নাকচ' বা ‘বিশ্বাসঘাতক সানচেজ', যা ক্ষমতাসীন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের উদ্দেশ্যে বলা।

নুনেজ ফেইজুর দাবি, দেশের বেশির ভাগ মানুষ এই মুক্তির বিরুদ্ধে। জড়ো হওয়া জনগণকে তিনি বলেন, ‘যেমন দেশের জন্য আমরা ভোট দিইনি, তেমন দেশ আমাদের ওপর কেউ চাপিয়ে দিতে পারবে না।'

গত বছর জুলাই মাসে অন্তর্বর্তীকালীন নির্বাচনে জিতে যায় সানচেজের দল। সরকার গঠনের পর নভেম্বর মাসে সংসদে আস্থা ভোটেও জেতে তারা। কিন্তু ২০১৭ সালে বিচ্ছিন্ন কাতালুনিয়ার দাবি যারা রেখেছিলেন, তাদের মুক্তির শর্তে কাতালান রাজনীতিকরা স্যানচেজ সরকারকে সমর্থন করেন।

কাতালান রাজনীতিকদের মুক্তির প্রস্তাব সমর্থনে সংসদে একটি বিল প্রস্তাবিত হয়েছে। এই বিল পাস হলে ২০১৭ সালের আন্দোলনে যে সকল কর্মী যুক্ত ছিলেন বা যাদের বিরুদ্ধে সেই আন্দোলনে যুক্ত থাকার অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। যদিও পাস হওয়ার পর এই বিল আইন হতে সময় লাগবে কয়েক মাস।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত