আপডেট :

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

মালদ্বীপের বিরোধী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু

মালদ্বীপের বিরোধী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু

মালদ্বীপের প্রধান বিরোধী দল দেশটির চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে চলেছে। প্রধান বিরোধী দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ। দলটি ইতিমধ্যেই স্বাক্ষর সংগ্রহ করে অভিশংসন ফাইলিং প্রক্রিয়া শুরু করেছে।

 

একটি চীনা গুপ্তচর জাহাজকে মালদ্বীপ সরকার রাজধানী মালের বন্দরে নোঙর করার অনুমতি দেওয়ার পরই বিরোধী দলগুলো চীনপন্থী অবস্থানের জন্য রাষ্ট্রপতি মুইজ্জুর ওপর চাপ প্রয়োগ শুরু করেছে।

গতকাল মালদ্বীপের পার্লামেন্টে ব্যাপক মারামারির ঘটনা ঘটে। এরপরেই বিরোধীরা অভিশংসন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেয়।

মুইজ্জু সরকারের জন্য সংসদীয় অনুমোদনের বিষয়ে একটি মূল ভোট রোববার নির্ধারিত ছিল। এদিন সরকারি এমপিরা (পিপিএম/পিএনসি পার্টি) কার্যধারায় ব্যাঘাত ঘটালে সহিংসতা শুরু হয়।

মুইজ্জু সরকার ’ইন্ডিয়া আউট’ নীতির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। ক্ষমতায় বসার পরপরই তিনি মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। চলতি মাসে তিনি দিল্লিকে তার সেনা প্রত্যাহারের জন্য ১৫ মার্চ সময়সীমা বেঁধে দেন।

এদিকে চলতি মাসের শুরুতে নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফর নিয়ে মালদ্বীপের সঙ্গে কূটনীতিক দ্বন্দ্ব শুরু হয়। মোদিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন দেশটির তিন মন্ত্রী। পরে তাদের বহিষ্কারও করা হয়।

মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টি বা এমডিপি এবং ডেমোক্র্যাটরা সরকারকে ‘কঠোর’ ভারত-বিরোধী পল্টিবাজ হিসেবে অভিযুক্ত করেছে এবং একটি যৌথ প্রেস বিবৃতি জারি করেছে। তারা নীতি পরিবর্তনকে দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য ‘অত্যন্ত ক্ষতিকর’ অভিহিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘যেকোনো উন্নয়ন সহযোগীকে, বিশেষ করে দেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী মিত্রকে বিচ্ছিন্ন করা দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। কারণ ভারত মহাসাগরে স্থিতিশীলতা ও নিরাপত্তা মালদ্বীপের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য অত্যাবশ্যক।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত