আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে ফের পাল্টা হুঁশিয়ারি হুথি গোষ্ঠীর

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে ফের পাল্টা হুঁশিয়ারি হুথি গোষ্ঠীর

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে ফের পাল্টা হুঁশিয়ারি বার্তা দিলো ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। ইরান সমর্থিত এ গোষ্ঠী বলেছে, তারা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আরও হামলার পরিকল্পনা করেছে। আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

বুধবার হুথি গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে অংশগ্রহণকারী মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজগুলো হামলার লক্ষ্যবস্তু। হুথির এমন বিবৃতির পর অঞ্চলটিতে আরও উত্তেজনা বাড়লো। সেইসঙ্গে বিশ্ব বাণিজ্যেও এতে উদ্বিগ্ন বৃদ্ধি পেলো।

ইয়েমেনের সবচেয়ে জনবহুল অংশগুলোই হুথির দখলে। গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। গোষ্ঠীটি বলেছে, গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের জবাবে এসব হামলা চালাচ্ছে।

হুথিদের এমন হামলা ঠেকাতে ইয়েমেনে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে সর্বশেষ হুথি গোষ্ঠী নতুন করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে এই হুঁশিয়ারি বার্তা দিলো।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। আহত ৬২ হাজারের বেশি। অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছে ১২০০। আহত তিন হাজারের বেশি।

গাজায় ইসরায়েলের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলার পরিমাণও বেড়েছে। সেইসঙ্গে লোহিত সাগরে ইসরায়েলমুখী জাহাজেও হামলা হচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত