আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ পাচ্ছেন আদভানি

ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ পাচ্ছেন আদভানি

ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ দেওয়া হচ্ছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির প্রবীণ নেতা লাল কৃষ্ণ আদভানিকে। আজ (৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন।

 

ঘোষণায় এটিকে তার জন্য একটি ‘আবেগঘন মূহুর্ত’ মন্তব্য করে আদভানিকে এ সময়ের সবচেয়ে ‘সম্মানিত রাষ্ট্রনায়ক’ বলে উল্লেখ করেছেন মোদী, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

মোদী বলেছেন, “শ্রী এলকে আদভানিজি-কে ভারতরত্ন দেওয়া হচ্ছে, এটি জানাতে পেরে আমি অত্যন্ত খুশি। এই সম্মান পাওয়ায় আমি তার সঙ্গে কথা বলে তাকে অভিনন্দন জানিয়েছি।”

অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী থাকাকালে আদভানি তার সরকারের উপপ্রধানমন্ত্রী ছিলেন। ১৯৭০ থেকে ২০১৯ পর্যন্ত মধ্যবর্তী সময়ে তিনি ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য ছিলেন।

মোদী বলেছেন, “জাতির সেবায় তৃণমূল পর্যায় থেকে কাজ শুরু করে আমাদের উপপ্রধানমন্ত্রীও হয়েছিলেন তিনি। সংসদে সবসময় তিনি সমৃদ্ধ, অন্তর্দৃষ্টিতে পূর্ণ ভাষণ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

‘অদম্য’ এই নেতা ভারত রত্ন পাওয়ায় তিনি খুব আনন্দিত বলে জানান মোদী।

অযোধ্যার বাবরি মসজিদ ভাঙার ঘটনায় আদভানি অন্যতম অভিযুক্ত ছিলেন। ৩২ বছর আগের এ ঘটনায় হওয়া এ মামলায় তাকে ও অন্যান্য অভিযুক্তকে ২০২০ বেকসুর খালাস ঘোষণা করে আদালত। ওই ঘটনা কোনো ষড়যন্ত্র বা পূর্ব পরিকল্পনার ফল ছিল না বলে মত আদালতের।

আদভানির ‘রামরথ’ যাত্রার প্রভাবে ভারতের হিন্দিভাষী অঞ্চলগুলোতে বিজেপির উত্থান শুরু হয়েছিল।

১৯৮৬ সাল থেকে ২০০৫ সালের মধ্যে তিনবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতির দায়িত্বপালন করেছেন আদভানি। তার বয়স এখন ৯৭ বছর। বাবরি মসজিদের জায়গায় নির্মিত রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অসুস্থতার কারণে যোগ দিতে পারেননি তিনি।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত