আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত পাকিস্তান

আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত পাকিস্তান

পাকিস্তান যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। একইসঙ্গে আগ্রাসনের জবাব পূর্ণ সামরিক শক্তির সাথে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। সোমবার (৫ ফেব্রুয়ারি) কাশ্মির সংহতি দিবস উপলক্ষে আজাদ কাশ্মির সফরের সময় জেনারেল মুনির একথা বলেন। খবর দ্য ডনের।

 

তিনি বলেছেন, পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ হুমকি মোকাবিলায় ভালোভাবে পারদর্শী এবং কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে চিরকাল প্রস্তুত। এসময় পাকিস্তানের অভ্যন্তরে ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার দায়ে ভারতকে অভিযুক্ত করেন পরমাণু শক্তিধর এই দেশটির সেনাপ্রধান।

পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মিরের জনগণ ও সরকার প্রতি বছর কাশ্মির সংহতি দিবস পালন করে থাকে। পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাপ্রধান মুজাফফরাবাদে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়ার পর পাকিস্তান ও ভারতের যে তিনটি যুদ্ধ হয়েছে তার দুটি ছিল কাশ্মির নিয়ে। উভয় দেশই সমগ্র কাশ্মির নিজেদের বলে দাবি করলেও পৃথক দুটি অংশের নিয়ন্ত্রণ রয়েছে তাদের হাতে। দুই পক্ষের নিয়ন্ত্রণে থাকা বিতর্কিত কাশ্মিরের দুই অঞ্চল লাইন অব কন্ট্রোল (এলওসি) দ্বারা নির্ধারিত।

১৯৪৮ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ওই অঞ্চলের মানুষকে ভারত কিংবা পাকিস্তানে থাকার বিষয়ে নিজেদের অবস্থান জানাতে গণভোট আয়োজন বাধ্যতামূলক করা হয়েছিল।

কিন্তু এতদিনেও সেই প্রস্তাবনা কার্যকর হয়নি। তবে ওই গণভোটে দুই দেশে না থেকে স্বাধীন কোনো রাষ্ট্র গঠনের কোনো সুযোগ নেই।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত