আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

পশ্চিমা ঐক্যের বার্তা পাঠানো উচিত: জার্মান চ্যান্সেলর

পশ্চিমা ঐক্যের বার্তা পাঠানো উচিত: জার্মান চ্যান্সেলর

ওয়াশিংটন সফরের আগে জার্মান চ্যান্সেলর শলৎস ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা নিয়ে জটিলতা দূর হবে বলে আশা প্রকাশ করেছেন। মার্কিন কংগ্রেসে বাজেট নিয়ে দুই রাজনৈতিক শিবিরের সংঘাত অবশ্য এখনো দূর হয় নি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চেভেলে।

 

হাঙ্গেরির আপত্তি দূর করে ইউরোপীয় ইউনিয়ন গত সপ্তাহে ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু মার্কিন কংগ্রেসে রাজনৈতিক জটিলতার কারণে সে দেশ থেকে এখনো প্রয়োজনীয়তা সহায়তা পাচ্ছে না ইউক্রেন। ওয়াশিংটন সফরের প্রাক্কালে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস দ্রুত সেই অচলাবস্থা দূর হবে বলে আশা প্রকাশ করেছেন।

বার্লিনে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী গাব্রিয়েল আটালের সঙ্গে আলোচনার পর তিনি বলেন, ইউরোপ ও অ্যামেরিকা ইউক্রেনের জন্য বড় অংকের সহায়তা দিলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অপেক্ষার মতলব বানচাল হয়ে যাবে। পশ্চিমা বিশ্বের সহায়তার অভাবে ইউক্রেন নতি স্বীকার করতে বাধ্য হবে, এমন পরিস্থিতি সৃষ্টি হবে না। শলৎসের মতে, পুতিনের জন্য অ্যামেরিকা ও ইউরোপের স্পষ্ট বার্তা পাঠানো উচিত।

এদিকে ওয়াশিংটনে ক্ষমতাসীন ডেমোক্র্যাট ও বিরোধী রিপাব্লিকান দলের মধ্যে বাজেট নিয়ে সংঘাত আরো জোরালো হচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন ও ইসরায়েলের জন্য সহায়তার যে যৌথ প্রস্তাব পেশ করেছেন, বিরোধী রিপাব্লিকান দল তার পথে বাধা সৃষ্টি করে আসছে। এবার তারা পালটা প্রস্তাবে শুধু ইসরায়েলের জন্য সহায়তা অনুমোদন করাতে চাইছে। বাইডেন প্রশাসন সেই উদ্যোগ বানচাল করতে ভেটো শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছে। রাজনৈতিক চাল না চেলে দ্রুত নিরাপত্তা সংক্রান্ত সরকারি প্রস্তাব অনুমোদনের আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস।

গত কয়েক মাসে দুই পক্ষের মধ্যে দরকষাকষির পর রিপাব্লিকান দলের সম্মতি আদায় করতে বাইডেন প্রশাসন অ্যামেরিকার অভিবাসন নীতি ঢেলে সাজানো এবং সীমান্তে নিরাপত্তার জন্য বাড়তি তহবিল সংক্রান্ত আইনের খসড়া পেশ করেছে। এর বদলে বিরোধীরা ১ হাজার ১৮০ কোটি ডলার অংকের সহায়তা বিল মেনে নেবে বলে আশা করা হচ্ছে। হোয়াইট হাউস মনে করিয়ে দিয়েছে, যে সেই অর্থ কাজে লাগিয়ে ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের নিরাপত্তার পাশাপাশি খোদ অ্যামেরিকার বুকে ইহুদি ও ইসলামি উপাসনালয়ের সুরক্ষা জোরদার করা হবে। ফিলিস্তিনিদের জন্য মানবিক সাহায্যও জোরদার করা হবে।

বিচ্ছিন্নভাবে শুধু ইসরায়েলের জন্য সহায়তার প্রস্তাবের বিরুদ্ধে প্রেসিডেন্টের ভেটোর হুমকি সম্পর্কে বিরোধী রিপাব্লিকানরা তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। সংসদের নিম্ন কক্ষের স্পিকার মাইক জনসন বলেন, এই হুমকি বিশ্বাসঘাতকতার কাজ। সবচেয়ে কঠিন সময়ে অ্যামেরিকার সহযোগী দেশ ও মার্কিন সেনাবাহিনীর জন্য সহায়তার পথে বাধা সৃষ্টি করায় তিনি বাইডেনের কড়া সমালোচনা করেন। উল্লেখ্য, গত নভেম্বর মাসেই প্রস্তাবটি নিম্ন কক্ষের অনুমোদন পেয়েছে। তবে বিষয়টি নিয়ে রিপাব্লিকান দলের মধ্যেও বিভাজন লক্ষ্য করা যাচ্ছে। সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা মেক্সিকো সীমান্তে আরো কড়া পদক্ষেপের পক্ষে সওয়াল করছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত