আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

৩০ ঘণ্টা পরেও অসম্পূর্ণ নির্বাচনের ফল

৩০ ঘণ্টা পরেও অসম্পূর্ণ নির্বাচনের ফল

ভোট গ্রহণের ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও সম্পূর্ণ ঘোষণা করা হয়নি পাকিস্তানের ১৬তম সাধারণ নির্বাচনের ফল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬৫ আসনের মধ্যে ২৩৬ আসনের ফল ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে।

 

পাকিস্তানের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৩৬ আসনের মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৯৬টি আসন। স্বতন্ত্রদের অধিকাংশই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত। আর নওয়াজ শরিফের পিএমএন-এল পেয়েছে ৬৬টি আসন।

অপরদিকে, বিলাওয়াল ভূট্টোর পিপিপি পেয়েছে ৫১টি আসন ও এমকিউএম দল পেয়েছে ১৪টি আসন। বাকি দলগুলো পেয়েছে মোট ৯টি আসন। এখন পর্যন্ত ২৯টি আসনের ফল ঘোষণা বাকি।

আরেকটি আসনের প্রার্থী ভোটের আগেরদিন নিহত হওয়ায় ওই কেন্দ্রের ভোট স্থগিত রেখেছে দেশটির নির্বাচন কমিশন।

এদিকে ফল ঘোষণা সম্পূর্ণ হওয়ার আগেই নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন নওয়াজ শরিফ। বিজয়ী ভাষণে তিনি স্বতন্ত্র প্রার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের সঙ্গে জোট গঠন করার বিষয়ে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন।

এর আগে ফল ঘোষণায় বিলম্ব হওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলেছিলেন, আগের নির্বাচনগুলোর তুলনায় এবার ভোট গণনায় ধীরগতি দেখা যাচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যোগাযোগে গোলযোগের কারণে ভোট গণনায় দেরি হচ্ছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনের দিন নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ভোটগ্রহণ শুরুর মাত্র ১০ মিনিট আগে মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল পাকিস্তানে। কল ও ডেটা সেবা, কোনটিই সচল ছিল না সেদিন।

গত বুধবার, অর্থাৎ সাতই ফেব্রুয়ারির হামলার ঘটনা মোবাইল পরিষেবা বন্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেদিন পাকিস্তানের বেলুচিস্তানে প্রার্থীদের কার্যালয়ে দু’টি পৃথক বোমা হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়।

কিন্তু দীর্ঘ সময় ধরে মোবাইল পরিষেবা বন্ধ থাকায় এখন নির্বাচনি ফলাফল আসতে দেরি হচ্ছে। পাকিস্তানের নির্বাচন কমিশন স্থানীয় কর্মকর্তাদের প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে বলেছে। তবে, ইমরান খানের দলের দাবি, ফল ঘোষণায় এমন বিলম্ব ভোট কারচুপির লক্ষণ।


 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত