আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

পাকিস্তান নির্বাচনে ইমরানপন্থী স্বতন্ত্রের সেঞ্চুরি

পাকিস্তান নির্বাচনে ইমরানপন্থী স্বতন্ত্রের সেঞ্চুরি

পাকিস্তানের নির্বাচনের ফলাফল ঘোষণায় ১৫ আসন বাকি রেখে কাল ২৫০ আসনের ফল জানিয়েছিল পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)। কাল পর্যন্ত ২৫০ আসনের মধ্যে ৯৯ আসনে জয়ী হয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) জয় পেয়েছে ৭১ আসনে এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৩ আসন। এ ছাড়া অন্যান্য দল পেয়েছে ২৭টি আসন।

 

আজ দ্বিতীয় দিনের মতো ফল ঘোষণা শুরু করেছে ইসিপি। আজ এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘোষিত দুইটি আসনের মধ্যে একটি ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ও অন্যটি পেয়েছে পিপিপি। আজকের একটি আসনের মাধ্যমে ১০০ আসনে জয় পেল ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।

অর্থাৎ, ২৫২ আসনের মধ্যে ১০০ আসনে জয়ী হয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) জয় পেয়েছে ৭১ আসনে এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৪ আসন। এ ছাড়া অন্যান্য দল পেয়েছে ২৭টি আসন।

এদিকে পুরোপুরি ফলাফল হাতে না পেয়েই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নিজের দলকে বিজয়ী ঘোষণা করেছেন। গতকাল শুক্রবার দিয়েছেন বিজয়ী ভাষণ।

আবার দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানও গতকাল শুক্রবার রাতে বিজয়ী ভাষণ দিয়েছেন। এআই-এর মাধ্যমে তৈরি করা ভাষণে তিনি তাদের দলের বিপুল জয়ের দাবি করেছেন এবং তার সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৫ আসনে (একটি স্থগিত) ভোট গ্রহণ হয় বৃহস্পতিবার। কোনো দলের সরকার গঠনে প্রয়োজন হবে ১৩৪ আসন।

পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসনসংখ্যা ৩৩৬টি। এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। এ ছাড়া বাকি ৭০টি আসন সংরক্ষিত। এসব আসনের মধ্যে ৬০টি নারীদের ও ১০টি সংখ্যালঘুদের।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত