আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বিয়ে করছেন ৮০ বছরের কয়েদি!

বিয়ে করছেন ৮০ বছরের কয়েদি!

চার্লস ম্যানসন কুখ্যাত খুনি। বর্তমান ঠিকানা লস অ্যাঞ্জেলেসের কারাগার। বয়সও নেহাত কম নয়, পাক্কা ৮০। কিন্তু দেশের আইন অনুযায়ী তাঁকে বিয়ের অধিকার থেকে বঞ্চিত করা যায় না। তাই যুক্তরাষ্ট্রের কারাগার কর্তৃপক্ষ বিয়ের অনুমতিপত্র (লাইসেন্স) দিয়েছে তাঁকে।দীর্ঘ চার দশক ধরে যাবজ্জীবন সাজা ভোগ করছেন ম্যানসন। এই বুড়ো বয়সে তাঁর চেয়ে অনেক ছোট এক নারীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। প্রেমিকা আফটন এলেইন বার্টনের বয়স মাত্র ২৬। তবে কিনা, ৫৪ বছরের বিশাল ব্যবধান সত্ত্বেও প্রেমে খাদ নেই একরত্তি। আর এই প্রেমকে তাঁরা সার্থক করতে চান বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে।ক্যালিফোর্নিয়ার সংশোধন ও পুনর্বাসন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ম্যানসনের কাছে বিয়ের অনুমতিপত্র গত সোমবার পৌঁছে দেওয়া হয়েছে। ঠিক কবে তাঁরা বিয়ে করছেন এ বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।দাগি খুনি ম্যানসনের সঙ্গে প্রেমের বিষয়ে গত আগস্টে সিএনএনকে সাক্ষাৎকার দিয়েছিলেন এলেইন বার্টন। তখন বলেছিলেন, ‘হ্যাঁ, আমি ওঁকে ভালোবাসি। আমার মনপ্রাণ সবই ওঁর সঙ্গে আছে। এমন প্রেমময় জীবন যাপনের জন্যই আমার জন্ম হয়েছিল। আর কী বলব, জানি না।’কয়েক বছর আগে ক্যালিফোর্নিয়া রাজ্য কারাগারে ম্যানসনের সঙ্গে দেখা হয়েছিল বার্টনের। সেটাই প্রথম দেখা। কিন্তু তার অনেক আগে থেকেই নাকি ম্যানসনের জীবনদর্শন পছন্দ করতেন বার্টন। প্রথম দেখার পর থেকে মুগ্ধতা আরও বাড়ে।কারাগারে যাওয়ার আগে ম্যানসন দুবার বিয়ে করেছিলেন। তিনি ছিলেন একটি গোষ্ঠীর ধর্মীয় নেতা। ১৯৬৯ সালের ২ আগস্ট রাতে ছুরি মেরে আর গুলি চালিয়ে সাতজনকে হত্যা করেন। অভিযোগ, গোষ্ঠীগত সহিংসতা ছড়িয়ে দেওয়াই ছিল ওই হত্যাকাণ্ডের উদ্দেশ্য। সূত্র: এএফপি

শেয়ার করুন

পাঠকের মতামত