আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

ইউক্রেন যুদ্ধ নিস্পত্তি ইস্যুতে মার্কিনীদের কোনো গুরুত্ব নেই: ক্রেমলিন

ইউক্রেন যুদ্ধ নিস্পত্তি ইস্যুতে মার্কিনীদের কোনো গুরুত্ব নেই: ক্রেমলিন

মার্কিন কর্তৃপক্ষ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমস্ত গুরূত্বপূর্ণ বার্তা সম্পর্কে ভালভাবে অবহিত হলেও, বর্তমানে আলোচনা করার কোনো ইচ্ছা বা রাজনৈতিক সদিচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্রের নেই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বার্তা সংস্থা তাসকে একথা বলেন।

 

টাকার কার্লসনের সঙ্গে পুতিনের সাম্প্রতিক সাক্ষাৎকার ওয়াশিংটনের কাছে মস্কোর দৃষ্টিভঙ্গি অবহিত করতে সাহায্য করবে কিনা, এমন প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, ‘মার্কিন কর্তৃপক্ষ আমাদের অবস্থান ও পুতিনের সমস্ত গুরুত্বপূর্ণ বার্তা সম্পর্কে ভালভাবে অবগত।’

মুখপাত্র উল্লেখ করেন, তারা ভালভাবেই জানেন যে বিভিন্ন ইস্যুতে তার (পুতিন) দৃষ্টিভঙ্গি কি বা তিনি কি ভাবছেন।

তিনি বলেন, এটি অবহিত হওয়া বা অবহিত না হওয়াজনিত কোনো সমস্যা নয়, এটা হচ্ছে- সদিচ্ছার বিষয়। আলোচনায় বসার জন্য কিছু একটা করার ইচ্ছার বিষয়। এখন পর্যন্ত আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরনের রাজনৈতিক সদিচ্ছার কোনো নমুনা দেখিনি।

মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে পুতিনের ৯ ফেব্রুয়ারির দুই ঘণ্টার এই সাক্ষাৎকারটি’র একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে ছিল ইউক্রেন সংঘাত, মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো ও পশ্চিমের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে।

সাক্ষাৎকারে রুশ নেতা বলেন, রুশ-মার্কিন সম্পর্কের বিষয়গুলো নির্ভর করে বর্তমানে ওভাল অফিসে থাকা কোনো ব্যক্তি বিশেষের ওপর নয়, বরং মার্কিন সমাজের অভিজাত শ্রেণীর মন-মেজাজের ওপর।

পুতিনের মতে, যদি মার্কিন সমাজে বলপ্রয়োগসহ যেকোনো মূল্যে আধিপত্য বিস্তারের ধারণা বিরাজ করে, তাহলে ভালোর জন্য কিছুই পরিবর্তন হবে না। তার মতে, তাদের এলিট শাসকগোষ্ঠী যদি বুঝতে পারে যে বিশ্ব পরিবর্তিত হয়েছে, তাহলেই একজন মার্কিন প্রেসিডেন্ট সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত