আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ভারতীয় ৮ নৌ অফিসারকে মুক্তি দিলো কাতার

ভারতীয় ৮ নৌ অফিসারকে মুক্তি দিলো কাতার

সন্দেহভাজন গুপ্তচরবৃত্তির দায়ে কাতারে মৃত্যুদণ্ড পেয়েছিল ভারতের নৌবাহিনীর সাবেক আট কর্মকর্তা। তাদের মৃত্যুদণ্ডও দিয়েছিলেন কাতারের আদালত। ভারতের কূটনৈতিক প্রচেষ্টায় অবশেষে মৃত্যুদণ্ড দেওয়ার প্রায় সাড়ে তিন মাস পরে জেল থেকে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের মধ্যে সাতজন ভারতে ফিরে এসেছে। ভারতীয়দের মুক্তি ও স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য কাতারের আমিরের সিদ্ধান্তের প্রশংসা জানিয়েছে ভারত

মন্ত্রণালয় বলেছে, ‘ভারত সরকার কাতারে আটক দাহরা গ্লোবাল কোম্পানিতে কর্মরত আট ভারতীয় নাগরিকের মুক্তিকে স্বাগত জানায়।’

একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘আটজনের মধ্যে সাতজন ভারতে ফিরে এসেছে। আমরা কাতারের আমিরের এই সিদ্ধান্তের প্রশংসা করি।’

নৌবাহিনীর প্রবীণ সেনাদের ২৬ অক্টোবর মৃত্যুদণ্ড দেন কাতারের ফার্স্ট ইনস্ট্যান্স আদালত। উপসাগরীয় দেশটির আপিল আদালত ২৮ ডিসেম্বর মৃত্যুদণ্ড মওকুফ করে তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়।

ভারতীয় ওই নাগরিকরা বেসরকারি সংস্থা আল দাহরায় কর্মরত ছিল। ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০২২ সালের আগস্টে তাদের গ্রেপ্তার হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত