আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সামরিক শক্তির তুলনা

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে  সামরিক শক্তির তুলনা

ছবিঃ এলএবাংলাটাইমস

বিশ্বের কোন দেশের সামরিক শক্তি কতটুকু, সে বিষয়ে প্রতিবছর একটি তালিকা প্রকাশ করে থাকে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। ২০২৪ সালেও প্রতিষ্ঠানটি ১৪৫টি দেশের সামরিক শক্তির একটি তালিকা প্রকাশ করেছে।

জনসংখ্যার দিক থেকে মিয়ানমারের তুলনায় বেশ এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে তালিকায় সামান্য পিছিয়ে রয়েছে বাংলাদেশ।  বিশ্বে সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান যেখানে ৩৫ তম, সেখানে বাংলাদেশের অবস্থান ৩৭ তম।

বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্যের সংখ্যা প্রায় এক লাখ ৬৩ হাজার। সেখানে মিয়ানমারের বাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় দেড় লাখের মতো।

বাংলাদেশ বিমান বাহিনীর কাছে ২১৬টি বিমান রয়েছে, যেখানে যুদ্ধ বিমান রয়েছে ৪৪টি। অন্যদিকে, মিয়ানমারের বিমান বাহিনীর কাছে মোট বিমান রয়েছে ২৯৩টি,  এর মধ্যে যুদ্ধবিমান ৫৮টি।

বাংলাদেশের তুলনায় দ্বিগুণেরও বেশি সংখ্যক ট্যাঙ্ক রয়েছে মিয়ানমারের।দেশটির সামরিক বাহিনীর কাছে বর্তমানে ৭০৫টি ট্যাঙ্ক রয়েছে। অন্যদিকে, বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে ৩২০টি ট্যাঙ্ক।

নৌ-শক্তিতেও বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মিয়ানমার। দেশটির নৌ-বাহিনীর কাছে  মোট ৩৬২টি যুদ্ধজাহাজ রয়েছে। অন্যদিকে, বাংলাদেশ নৌ বাহিনীর কাছে যুদ্ধজাহাজ রয়েছ ১৯০টি। তবে সাবমেরিনের সংখ্যায় আবার মিয়ানমার এগিয়ে রয়েছে। দেশটির নৌবাহিনীর কাছে এখন পর্যন্ত তিনটি সাবমেরিন রয়েছে। অন্যদিকে, বাংলাদেশ নৌ বাহিনীর কাছে সাবমেরিন রয়েছে দু’টি।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত