আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

ভারত-আমিরাতের বাণিজ্য চুক্তি স্বাক্ষর

ভারত-আমিরাতের বাণিজ্য চুক্তি স্বাক্ষর

ভারত ও সংযুক্ত আরব আমিরাত গত মঙ্গলবার একটি বাণিজ্য করিডোর চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির লক্ষ্য সমুদ্র ও রেলপথে মধ্যপ্রাচ্যের কিছু অংশের মাধ্যমে ইউরোপকে ভারতের সঙ্গে সংযুক্ত করা। বিলাসবহুল এই পরিকল্পনাটিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থন রয়েছে। খবর রয়টার্স।

 

উপসাগরীয় দেশটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ও চুক্তির খবর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে। যদিও উভয়পক্ষ ঠিক কী বিষয়ে একমত হয়েছিল তার কিছু বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘চুক্তিটি এই বিষয়ে পূর্বের বোঝাপড়া ও সহযোগিতার ওপর ভিত্তি করে তৈরি করা হবে। ভারত ও সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতা আঞ্চলিক সংযোগকে এগিয়ে নিয়ে যাবে।'

নয়াদিল্লিতে জি২০ সম্মেলনের ফাঁকে গত সেপ্টেম্বর এই বাণিজ্যিক করিডোরের ঘোষণা করা হয়। করিডোরটির লক্ষ্য, ভারত থেকে আরব সাগর পেরিয়ে আরব আমিরাত পর্যন্ত এবং সৌদি আরবের মধ্য দিয়ে জর্ডান ও ইসরায়েল হয়ে ইউরোপের সঙ্গে যুক্ত করা।

মন্ত্রণালয়ের বিবৃতিতে অবশ্য ভারত ও সংযুক্ত আরব আমিরাত ব্যতীত কোনও দেশের কথা উল্লেখ করা হয়নি।

ভারত-মধ্যপ্রাচ্য অর্থনৈতিক করিডোর চুক্তিটি গাজায় চার মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যেই স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ইসরায়েলকে তার আরব প্রতিবেশীদের সঙ্গে আরও একীভূত করার মার্কিন-সমর্থিত পরিকল্পনাকে লাইনচ্যুত করেছে। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের পরিকল্পনাও স্থগিত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত