আপডেট :

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

ভারতগামী তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

ভারতগামী তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

লোহিত সাগরে ভারতগামী একটি ব্রিটিশ তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করল ইরান- সমর্থিত ইয়েমেনের হুতিরা। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। পোলাক্স নামের তেল বহনকারী ঐ ট্যাংকারটিতে শুক্রবার হামলা করেছিল তারা। এর আগে, শুক্রবার লোহিত সাগরে পানামানিয়ার পতাকাবাহী একটি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মতে, অপরিশোধিত তেল বহনকারী ঐ ট্যাংকারটি ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

 

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি দেশটির একটি বন্দরের কাছ দিয়ে যাওয়া এম/টি পোলাক্সে আঘাত হানে।

শুক্রবার ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এজেন্সি এবং ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামবে জানিয়েছিল, ইয়েমেনের কাছে মোখা বন্দরের কাছে একটি পানামা-পতাকাবাহী ট্যাংকারে হামলার খবর পেয়েছে তারা।

ট্যাংকারটি বন্দরটির উত্তর- পশ্চিমে ৭২ নটিক্যাল মাইল (১৩৩ কিলোমিটার) দূরে ছিল। অ্যামবে জানিয়েছিল, হামলায় 'ট্যাংকারটির সামান্য ক্ষতি হয়েছে। তবে এটির ক্রুরা নিরাপদ এবং অক্ষত রয়েছেন।

এলএসইজি এর তথ্য অনুসারে, গত ২৪ জানুয়ারি রাশিয়ার কৃষ্ণ সাগর বন্দর শহর নভোরোসিস্ক থেকে যাত্রা শুরু করেছিল এম/টি পোলাক্স। আগামী ২৮ ফেব্রুয়ারি ট্যাংকারটি ভারতের পূর্ব ওড়িশা রাজ্যের পারাদ্বীপ ছাড়ার কথা ছিল? পারাদ্বীপে ইন্ডিয়ান অয়েল কোম্পানির তেল শোধনাগার যেখানে প্রতিদিন ৩ লাখ ব্যারেল তেল পরিশোধন করা হয়।

স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেন, আন্তর্জাতিক শিপিংয়ের ওপর অনাচার হামলার আরেকটি উদাহরণ এটি। হামলা বন্ধের আহ্বান জানিয়ে অসংখ্য যৌথ ও আন্তর্জাতিক বিবৃতির দেওয়ার পরও তা অব্যাহত রেখেছে হুতিরা।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত