আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

স্পেনে ১৪ তলা ভবনে আগুন

স্পেনে ১৪ তলা ভবনে আগুন

স্পেনের ভ্যালেন্সিয়া শহরের একটি উঁচু আবাসিক ব্লকে বড় ধরনের অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছে বলে জরুরি পরিষেবাগুলো জানিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টার পর নগরীর কাম্পানা এলাকায় ১৪তলা একটি ভবনে আগুন লাগে। এরপর দ্রুত তা পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়লে এই ঘটনা ঘটে। এ ছাড়া এ ঘটনায় আরো ১৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

অগ্নিনির্বাপক কর্মীরাদের ভবনের বারান্দা থেকে লোকদের উদ্ধার করতে দেখা গেছে। ছয় দমকলকর্মী এবং এক শিশুসহ অন্তত ১৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। প্রবল বাতাসে এবং ভবনটির আচ্ছাদনের জন্য ব্যবহার করা অত্যন্ত দাহ্য উপাদানগুলোর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
২০ টিরও বেশি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের দ্রুত এলাকা থেকে দূরে সরে যেতে বলা হয়।

ভবনটিতে মোট ১৩৮টি ফ্ল্যাট রয়েছে এবং এতে ৪৫০জন বাসিন্দা ছিল বলে ভবনের ম্যানেজারের বরাত দিয়ে সংবাদপত্র এল পাইস জানিয়েছে। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, দমকলকর্মীরা ক্রেন ব্যবহার করে বেশ কয়েকজন বাসিন্দাকে উদ্ধার করেছে। আগুনটি ১০ মিনিটের মধ্যে ছড়িয়ে বলে স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত