আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

সৌদি আরব সফরে জেলেনস্কি

সৌদি আরব সফরে জেলেনস্কি

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি আরব সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করে ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ এবং যুদ্ধবন্দিদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেন তিনি। খবর আলজাজিরার।

 

জেলেনস্কির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, জেলেনস্কি ইউক্রেনে আগ্রাসন বন্ধ এবং রাশিয়া থেকে যুদ্ধবন্দিদের ফিরিয়ে আনার জন্য চাপ দেওয়ার প্রয়াসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে সৌদি আরবে আলোচনা করেছেন। উভয় নেতা চলমান সংঘর্ষের অবসানের জন্য ইউক্রেনীয় পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। সংঘাত বন্ধে মধ্যস্থতায় ভূমিকার জন্য এমবিএসকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

বিবৃতিতে আরও বলা হয়েছে, জেলেনস্কি বিশেষ করে ইউক্রেনে ন্যায্য পন্থায় শান্তি ফিরিয়ে আনতে সৌদি আরবের প্রচেষ্টা উল্লেখযোগ্য। সৌদি আরবের নেতৃত্বে একটি ন্যায্য সমাধান খুঁজে পাওয়া যাবে।

অন্যদিকে রাষ্ট্রচালিত সৌদি প্রেস (এসপিএ) এজেন্সি বলেছে, ইউক্রেন-রাশিয়া সংকট সমাধানের লক্ষ্যে সমস্ত আন্তর্জাতিক প্রচেষ্টার জন্য সৌদির আগ্রহ এবং সমর্থন নিশ্চিত করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

জেলেনস্কি এই বিষয়ে সৌদি আরবের নিবেদিত প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও সৌদির রাষ্ট্রীয় এই বার্তাসংস্থা জানিয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত