আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

যুক্তরাষ্ট্রের কানসাসে কারখানায় বন্দুকধারীর গুলি : নিহত ৪, আহত ৩০

যুক্তরাষ্ট্রের কানসাসে কারখানায় বন্দুকধারীর গুলি : নিহত ৪, আহত ৩০

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের হার্ভে কাউন্টিতে এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টার পর এ ঘটনা ঘটে।

ওই বন্দুকধারীর নাম সেডরিক ফোর্ড (৩৮)। তিনি একটি ঘাস কাটার মেশিন উৎপাদন কারখানার কর্মী ছিলেন।

আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নির্বিচার গুলি শুরু করেন সেডরিক। শুরুতে একাধিক স্থানে গুলি চালানোর পর হার্ভে কাউন্টির হেস্টনে অবস্থিত নিজ কারখানায় ঢোকেন তিনি। এরপর সেখানেও নির্বিচার গুলি চালান তিনি।

হার্ভে কাউন্টির পুলিশ কর্মকর্তা টি ওয়াল্টন বলেন, সেডরিক শুরুতে নিউটন এলাকার এক ট্রাকচালকের ঘাড়ে গুলি করেন। এর পর অন্য একটি রাস্তায় এক পথচারীর পায়ে গুলি চালান তিনি। পরে কারখানায় ঢুকে নির্বিচার গুলি চালাতে থাকেন তিনি। এর পর পুলিশ গুলি চালিয়ে হত্যা করে হামলাকারীকে।

‘এখানে যা ঘটেছে তা ছিল ভয়ংকর’, বলেন ওয়াল্টন।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি বেশ কিছু বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটিতে বন্দুক নিয়ন্ত্রণের জোর দাবি উঠেছে। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে এ বিষয়টি বড় ইস্যু হবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন

পাঠকের মতামত