আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

রয়টার্সের প্রতিবেদনে বাংলাদেশের শিল্প দুর্ঘটনাগুলো

রয়টার্সের প্রতিবেদনে বাংলাদেশের শিল্প দুর্ঘটনাগুলো

রাজধানীর বেইলি রোডের ছয়তলা একটি ভবনে ভয়াবহ আগ্নি দুর্ঘটনা ঘটেছে সম্প্রতি। এতে প্রাণ হারিয়েছেন ৪৬ জন। আরও অনেকে গুরুতর আহত হয়েছেন।

 

দেশের শিল্প ও বাণিজ্যিক ভবনগুলোতে এমন অগ্নিকাণ্ড বা অন্যান্য দুর্ঘটনা প্রায়েই ঘটে থাকে। এতে প্রতিবারই অনেকে প্রাণ হারায়। ভবন বা কারখানাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অবহেলাকে দায়ী করা হয় বেশিরভাগ সময়।

দেশে সাম্প্রতিক ঘটে যাওয়া প্রধান কয়েকটি দুর্ঘটনা-

জুন ২০২২: দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর চট্টগ্রামের কাছে একটি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ৪০ জনের বেশি লোক নিহত ও ২০০ জন আহত হয়। ফায়ার সার্ভিসের মতে, হাইড্রোজেন পারক্সাইডের কারণে আগুন এত মারাত্মত আকার ধারণ করেছে। এরকম দাহ্য পদার্থ থাকা সত্বেও নিরাপত্তা বিধি অনুসরণ করা হয়নি।

জুলাই ২০২১: ঢাকার বাইরে একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫২ জনের মৃত্যু হয়েছিল। ঘটনায় কর্মকর্তারা বলেছিলেন, বিনা অনুমতিতে কারখানাটি নির্মিত হয়েছিল। এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থারও অভাব ছিল।

নভেম্বর ২০২১: বৈশ্বিক রপ্তানিকারক একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিক নিহত ও ১৫০ জনের বেশি আহত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল।

ফেব্রুয়ারি ২০১৯: পুরান ঢাকার একটি ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে। ভবনটির নিচের দুই তলায় দোকান ও প্লাস্টিকের গুদাম এবং ওপরে তিন তলা আবাসিক ছিল। ঘটনার জন্য বেআইনিভাবে সংরক্ষণ করা দাহ্য রাসায়নিককে দায়ী করেছেন কর্মকর্তারা।

সেপ্টেম্বর ২০১৬: ঢাকায় একটি খাদ্য ও সিগারেট প্যাকেজিং প্ল্যান্টে আগুনে কমপক্ষে ৩৩ জন নিহত হয়। কর্মকর্তারা বলেছেন সম্ভবত দুর্ঘটনাটি সম্ভবত গ্যাস লাইন লিক ও বয়লার বিস্ফোরণের কারণে ঘটেছিল৷

আগস্ট ২০১৬: চট্টগ্রামে একটি সার কারখানায় লিক হওয়া গ্যাসে ১০০ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে পড়ে।

এপ্রিল ২০১৩: দেশের সবচেয়ে মারাত্মক শিল্প দুর্ঘটনায় কমপক্ষে ১ হাজার ১৩৬ জন মারা যায়। আহত হয় শতাধিক। আট তলা ভবনটিতে অন্তত পাঁচটি পোশাক কারখানার ছিল।

নভেম্বর ২০১২: বৈশ্বিক রপ্তানিকারক একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিক নিহত ও ১৫০ জনের বেশি আহত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত