আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

অটোয়ার বেরিগান ড্রাইভে চার শিশু ও দুই প্রাপ্তবয়স্কের মৃতদেহ উদ্ধার

অটোয়ার বেরিগান ড্রাইভে চার শিশু ও দুই প্রাপ্তবয়স্কের মৃতদেহ উদ্ধার

কানাডার রাজধানী অটোয়ার বেরিগান ড্রাইভে একটি বাড়ি থেকে চার শিশু ও দুই প্রাপ্তবয়স্কের মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ তাদের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছে এবং একজনকে গ্রেপ্তার করেছে। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার আনুমানিক রাত ১০টা ৫২ মিনিটে একটি জরুরি ফোন পেয়ে পুলিশ সদস্যরা সাড়া দেন।

এরপর তাঁরা ছয়জনের মরদেহ খুঁজে পান। এ ছাড়া অন্তত একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যার আঘাত প্রাণঘাতী না হলেও গুরুতর। বাড়িটি কানাডার রাজধানী থেকে প্রায় ১৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি উপশহরে অবস্থিত।

এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়ে অটোয়া পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘এটি একটি দুঃখজনক ও জটিল তদন্ত।

তদন্তকারী দল বেরিগান ড্রাইভে রয়েছে।’ জননিরাপত্তার জন্য কোনো হুমকি নেই বলেও উল্লেখ করেছে তারা।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলেছে, বারহাভেন জেলায় বাড়ির বাইরে পুলিশের গাড়ি পার্ক করা দেখা গেছে। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রাপ্তবয়স্ক ও শিশুদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কি না তা-ও জানা যায়নি।

অটোয়ার মেয়র এ ঘটনাকে তাঁর শহরের ইতিহাসে সহিংসতার সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর মধ্যে একটি বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মেয়র মার্ক সাটক্লিফ বলেছেন, ‘আমরা একটি নিরাপদ সম্প্রদায়ে বসবাস করতে পেরে গর্বিত। কিন্তু এই খবরটি অটোয়ার সব বাসিন্দার জন্য দুঃখজনক। আমাদের জরুরি প্রতিক্রিয়াকারীদের ধন্যবাদ, যারা এই ভয়ানক ঘটনার তদন্ত করছেন এবং ক্ষতিগ্রস্থদের সমর্থন করছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত