আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

আল আকসা ঘিরে উদ্বেগ

আল আকসা ঘিরে উদ্বেগ

রমজানে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদ পরিদর্শন বাড়ানোর আহ্বান জানিয়েছে হামাস। ইসরায়েলের অভিযোগ, এই অঞ্চলে সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে হামাস। তাই, গাজায় যুদ্ধবিরতি না হওয়ায় পবিত্র রমজান মাসে জেরুজালেমে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। খবর বিবিসি।

মুসলিমদের তৃতীয় বৃহত্তম পবিত্র স্থান জেরুজালেম ও আল আকসা মসজিদ। এদিকে ইহুদিদেরও পবিত্র স্থান এই জেরুজালেম। এখানেই তাদের টেম্পল মাউন্ট নামে পরিচিত প্রথম ও দ্বিতীয় মন্দির অবস্থিত।

উভয় পক্ষই স্থানটিকে নিজেদের দাবি করে আসছে দীর্ঘদিন ধরেই। ফলে প্রতিবছরই বিশেষ করে রমজান মাসে মসজিদটি ঘিরে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ হয়। দুইদিন পরই মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। আর সেই সাথে জেরুজালেমে বাড়ছে উদ্বেগ। এবারও সপ্তাহখানেক আগেই মুসলিমদের জন্য মসজিদটি পরিষ্কার করা হয়েছে।

এখানে প্রতি বছর অন্তত ১৪ লাখ মুসল্লি আসেন নামাজ আদায় করতে। মসজিদটি পরিচালনা করে জর্ডান। তবে এর নিরাপত্তার দায়িত্বে রয়েছে ইসরায়েলি বাহিনী। গুজব রয়েছে চলতি রমজানে আল-আকসা মসজিদে মাত্র ১০ থেকে ১৫ হাজার মুসল্লিকে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হবে। এরপর থেকেই উদ্বেগ বাড়ছে।

রমজান উপলক্ষে ৪০ দিনের গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আশা যত ম্লান হচ্ছে জেরুজালেম নিয়ে উদ্বেগ ততই বাড়ছে। অবশ্য ইসরায়েলের সাথে চুক্তিতে পৌঁছাতে আজ রবিবার আবারও হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে মধ্যস্থতাকারীরা।

গত ৭ অক্টোবর থেকে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে নারী ও শিশুসহ অন্তত ৩০ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর হামাসের হামলায় নিহত হয়েছে এক হাজার ১৩৯ ইসরায়েলি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত