আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

গাজা থেকে ৬৮ শিশু উদ্ধার

গাজা থেকে ৬৮ শিশু উদ্ধার

গাজার একটি দাতব্য কেন্দ্র থেকে শিশু ও কর্মীদের পশ্চিম তীরে সরিয়ে নিতে সহযোগিতা করেছে জার্মান পররাষ্ট্র দপ্তর। তবে এই স্থানান্তরে ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী রাজনীতিবিদরা।

জার্মান পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সোমবার ৬৮ শিশুর পাশাপাশি ১১ কর্মী ও তাদের পরিবারের সদস্যদের রাফার এসওএস চিলড্রেনস ভিলেজ থেকে পশ্চিম তীরের বেথলেহেমে ‘অস্থায়ীভাবে সরিয়ে নেওয়া হয়েছে।’

পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানান, রাফাতে পরিচালিত দাতব্য কেন্দ্রটির জন্য সহযোগিতা চেয়ে নভেম্বরের মাঝামাঝি জার্মান পররাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছিল এসওএস চিলড্রেনস ভিলেজ নামের এনজিওটি।

ওই মুখপাত্র আরও বলেন, ‘আমাদের এই নিবিড় প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল (সোমবার) হয়েছে বলে স্বস্তি লাগছে এবং সংশ্লিষ্ট সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই।’

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ১০ লাখের বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে। অনেকেই জনাকীর্ণ আশ্রয়কেন্দ্র ও তাঁবুর নিচে কোনো রকম দিন কাটাচ্ছেন। ইসরায়েলি চেকপয়েন্ট এবং ওই উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে গাজায় সাহায্য পৌঁছানো বাধাগ্রস্ত হয়েছে। দাতব্য সংস্থাগুলো জানিয়েছে, সেখানে মজুত খাদ্য ও সরবরাহ দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

এদিকে, রাফাতে থাকা হামাস সদস্যদের নির্মূল করতে অভিযান চালানোর কথা বলে আসছে ইসরায়েল। কিন্তু সেখানে পূর্ণমাত্রায় হামলা করা হলে গুরুতর মানবিক বিপর্যয়ের ঘটতে পারে বলে সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র ও জার্মানির মতো দেশগুলো।

ইসরায়েল আরও জানিয়েছে, যেকোনো সামরিক অভিযানের আগে রাফা শহরের কিছু অংশ খালি করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন তারা।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সরকারের নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার সুস্পষ্ট অনুমোদন ছাড়াই জার্মানির অনুরোধে অপারেশনটি সমন্বয় করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা পরিষদ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত