আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ফিলিপাইন ও জাপানের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন জো বাইডেন

ফিলিপাইন ও জাপানের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে ফিলিপাইন ও জাপানের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। হোয়াইট হাউজ সোমবার এ কথা জানিয়েছে।

চীনের বিরুদ্ধে এশিয়া প্রশান্ত-মহাসাগরীয় জোট আরো জোরদার করার চেষ্টার প্রেক্ষাপটে বাইডেন আগামী ১১ এপ্রিল হোয়াইট হাউজে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ ম্যার্কোস ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদ্রা সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জ্যাঁ পিয়েরে বলেছেন, এসব নেতা গভীর ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে তৈরি ত্র্রিপক্ষীয় অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাবেন।

চীনের ক্রমবর্ধমান শক্তি আরও জোরদার বিশেষকরে দক্ষিণ চীন সাগরে দেশটির সার্বভৌমত্বের দাবির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বারবার ‘মুক্ত’ এশিয় প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চলের দাবি জানিয়ে আসছে। বিশেষ করে প্রবাল প্রাচীরের কাছে ফিলিপাইন ও বেইজিংয়ের জাহাজের মধ্যে সংঘর্ষের কারণে এ অঞ্চলে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে।

এদিকে হোয়াইট হাউজ বলেছে, ত্রিপক্ষীয় সম্মেলনের পর বাইডেন মার্কোসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

জ্যাঁ পিয়েরে বলেছেন, বাইডেন যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের মধ্যে ইস্পাত কঠিন সম্পর্ক পুনরায় নিশ্চিত করতে চান।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত