আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

পশ্চিমবঙ্গে দুই মন্ত্রীর হাতাহাতি

পশ্চিমবঙ্গে দুই মন্ত্রীর হাতাহাতি

একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। প্রকাশ্য রাস্তায় তাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। মঙ্গলবারে রাতে এমন অভূতপূর্ব ঘটনার সাক্ষী হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দিনহাটা।

কোচবিহার জেলার এই অঞ্চল থেকে লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

২০১৯ সালে বিজেপির টিকিটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। অন্যদিকে নিশীথের কড়া বিরোধী তৃণমূলের উদয়ন গুহ এই অঞ্চলেরই বিধায়ক। তৃণমূলের এই নেতা এখন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী।

বিজেপির অভিযোগ, মঙ্গলবার রাতে নির্বাচনী সভা করে ফিরছিলেন নিশীথ।

সে সময় তৃণমূলের বাহিনী পথ আটকে দাঁড়ায়। তাঁর গাড়ির ওপর আক্রমণ চালায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্বয়ং উদয়ন। নিশীথ গাড়ি থেকে নেমে এলে দুজনের মধ্যে হাতাহাতিও হয়।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, পুলিশ ও নিশীথের দেহরক্ষীদের মধ্যেও হাতাহাতি হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হন বলেও জানা গেছে।

এদিকে তৃণমূলের অভিযোগ, মঙ্গলবার উদয়ন গুহের জন্মদিন ছিল। রাস্তায় তারা জন্মদিন পালন করছিলেন। সে সময় নিশীথের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।

তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যে বিজেপির ৪৫ জনের বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে। বস্তুত ওই ঘটনার পর এক বিজেপি নেতা ফেসবুকে পোস্ট করেছিলেন, ‘জন্মদিনের উপহার কেমন লাগল?’

এদিকে ঘটনার পরই রাজ্যপাল সিভি আনন্দ বোস কড়া বিবৃতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। বুধবার সকালে কোচবিহারের উদ্দেশে রওনা হন তিনি। নিজের চোখে পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। উদয়ন বলেছেন, রাজ্যপাল যদি তাঁর বিরুদ্ধে একটিও দোষ বের করতে পারেন, তাহলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, এলাকায় দ্রুত শান্তি ফিরিয়ে আনতে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে। আর যাতে এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশকে সতর্ক করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত