আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সুবিয়ান্তো, চ্যালেঞ্জ ছুড়লেন দুই প্রতিদ্বন্দ্বী

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সুবিয়ান্তো, চ্যালেঞ্জ ছুড়লেন দুই প্রতিদ্বন্দ্বী

ছবিঃ এলএবাংলাটাইমস

দুই প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রাবোও সুবিয়ান্তো। গতকাল বুধবার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার ভোটাভুটিতেই প্রেসিডেন্ট হওয়ার জন্য যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন এই নেতা। তবে সুবিয়ান্তোর দুই প্রতিদ্বন্দ্বী বলেছেন, তাঁরা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করতে আদালতে যাবেন।

গত মাসে ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পরপরই অনানুষ্ঠানিক ভোট গণনায় প্রতিরক্ষামন্ত্রী সুবিয়ান্তো এবং তাঁর ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। গতকাল তাঁদের আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জিবরান রাকাবুমিং রাকা হলেন বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর বড় ছেলে।

ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান হাসিম আসারি গতকাল বলেন, ৯ কোটি ৬০ লাখেরও বেশি ভোট পেয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে জয়ী হয়েছেন। মোট ভোটের ৫৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন তাঁরা, যা প্রথম দফায় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে যথেষ্ট। আসিয়ারি আরও বলেন, ২০ মার্চ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

ইন্দোনেশিয়ার নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী যদি প্রথম দফায় ৫০ শতাংশ ভোট নিশ্চিত না করতে পারেন, তবে নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। তবে সুবিয়ান্তো তা এড়াতে পেরেছেন।

নির্বাচনে সুবিয়ান্তোর দুই প্রতিদ্বন্দ্বী হলেন জাকার্তার সাবেক গভর্নর আনিস বাসওয়েদান এবং সেন্ট্রাল জাভার সাবেক গভর্নর গাঞ্জার প্রানোয়ো। আনিস ২৪ দশমিক ৯ শতাংশ এবং গাঞ্জার ১৬ শতাংশের বেশি ভোট পেয়েছেন। আনিস ও গাঞ্জার দুজনই বলেছেন, নির্বাচনে অনিয়ম ও জালিয়াতি নিয়ে সাংবিধানিক আদালতে অভিযোগ জানাবেন তাঁরা।

ইন্দোনেশিয়ায় গত মাসে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি পার্লামেন্ট সদস্য এবং আঞ্চলিক আইনপ্রণেতা নির্বাচনের জন্যও ভোট অনুষ্ঠিত হয়। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ১৬ কোটি ৪০ লাখের বেশি মানুষ ভোট দিয়েছে। অর্থাৎ নির্বাচনে প্রায় ৮০ ভাগ ভোটার উপস্থিতি ছিল।

গতকাল আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর ৭২ বছর বয়সী সুবিয়ান্তো জাকার্তায় নিজ বাড়ির সামনে সমবেত সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন। প্রেসিডেন্ট নির্বাচিত করায় ইন্দোনেশিয়ার জনগণ এবং নিজ দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সুবিয়ান্তো বলেন, ‘কেপিইউ (নির্বাচন কমিশন) আনুষ্ঠানিকভাবে নির্বাচনের যে ফল ঘোষণা করেছে, তাতে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। ইন্দোনেশিয়ার যেসব মানুষ ভোটাধিকার চর্চা করেছেন, তাঁদের সবার প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি ও উচ্ছ্বসিত প্রশংসা করছি।’

ইতিমধ্যে বিভিন্ন দেশের নেতারা সুবিয়ান্তোকে অভিনন্দন জানিয়েছেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ এক বিবৃতিতে আশা প্রকাশ করেছেন, সুবিয়ান্তোর নেতৃত্বাধীন ইন্দোনেশিয়ার সঙ্গে জার্মানির কৌশলগত সহযোগিতার সম্পর্ক আরও গভীর হবে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা বাড়াতে সুবিয়ান্তোর সঙ্গে কাজ করতে প্রস্তুত আছে দেশটি।

নির্বাচনে জয়ী হওয়ায় আজ বৃহস্পতিবার সুবিয়ান্তোকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

শেয়ার করুন

পাঠকের মতামত