আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

২৪ ঘণ্টায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

২৪ ঘণ্টায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

ছবিঃ এলএবাংলাটাইমস

গাজায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে হামলা চালিয়ে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় হামলা আরও জোরদার করা হয়েছে। ফলে সেখানে নিহতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছেই। এরই মধ্যে এই উপত্যকায় প্রায় ৩২ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির জানিয়েছে, ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে নূর শামস শরণার্থী শিবিরে অভিযানের সময় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। ওই শরণার্থী শিবিরে সর্বশেষ হামলায় নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।

অভিযানের সময় ইসরায়েলি বুলডোজার দিয়ে ক্যাম্পের অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে। পশ্চিমতীরের রামাল্লাহর আমা’রি শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখান বেশ কয়েকজন ফিলিস্তিনি তরুণ আহত হয়েছেন।

এদিকে হেবরন শহরের কাছে তিন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে আরুব শরণার্থী শিবির থেকে এবং একজনকে বেইত উমার শহর থেকে।

গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় ৯ জন নিহত হয়েছে। গাজার উত্তরাঞ্চলীয় উপকূলে অবস্থিত বেশ কিছু আবাসিক ভবনেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

গত ৭ অক্টোবর ইসরায়েলি সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩১ হাজার ৯২৩ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৪ হাজার ৯৬ জন।

সংঘাত বন্ধের বদলে গাজায় হামলা আরও তীব্র করছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন রিপাবলিকান সিনেটরদের বলেছেন, হামাসকে পরাজিত করার জন্য তারা যুদ্ধ চালিয়ে যাবে। এ বিষয়ে এক সিনেটর বলেন, তিনি (নেতানিয়াহু) যা করতে যাচ্ছেন তা তিনি করতে চলেছেন। তিনি এটি শেষ করতে যাচ্ছেন।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত