আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সংঘাত থামাতে মোদিকে ‘শান্তির দূত’ হিসেবে দেখছেন রাশিয়া-ইউক্রেন

সংঘাত থামাতে মোদিকে ‘শান্তির দূত’ হিসেবে দেখছেন রাশিয়া-ইউক্রেন

দুই বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘাত থামাতে ভারতকেই ‘শান্তির দূত’ মানছে রাশিয়া ও ইউক্রেন। লোকসভা নির্বাচনের পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন দেশ দুটির প্রেসিডেন্ট যথাক্রমে ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কি। খবর এনডিটিভির।

বুধবার (২০ মার্চ) রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন মোদি। সেই ফোনালাপেই তাকে আমন্ত্রণ জানান দুই রাষ্ট্রপ্রধান। আসন্ন লোকসভা নির্বাচন শেষ হলেই যেন ইউক্রেন ও রাশিয়া সফরে যান মোদি, সেই প্রস্তাব দিয়েছেন তারা।

২০১৮ সালে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদি। তার পরে একাধিক বিদেশ সফরে গেলেও রাশিয়ায় যাননি তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে ফোন করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদি। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা নিয়ে মত বিনিময়ও করেন তারা।

এরপর জেলেনস্কিকে ফোন করে যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরাতে এবং সমস্ত রকম মানবিক সমর্থন অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের সাধারণ মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছে ভারত। এর জন্য এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানান জেলেনস্কি।

পুতিন ও জেলেনস্কির সঙ্গে ফোনালাপের কথা নিজের এক্স হ্যান্ডেলেও জানান মোদি।

তিনি লিখেছেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা হল, রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচনের জন্য তাকে অভিনন্দন জানালাম ৷ আগামী দিনে ভারত এবং রাশিয়ার মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিস্তৃত এবং সুদৃঢ় করতে আমরা একসঙ্গে কাজ করব ৷

জেলেনস্কির সঙ্গে আলোচনা প্রসঙ্গে মোদি টুইট করে বলেন, ভারত-ইউক্রেনের মধ্যে সম্পর্ক জোরদার করতে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও আলোচনা হয়েছে ৷ চলতি সংঘাতে ইতি টানতে এবং শান্তি স্থাপনের প্রচেষ্টায় ভারতের ইউক্রেনের প্রতি সমর্থন জারি থাকবে ৷

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত