আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

কনসার্ট হলে হতাহতদের প্রতি শ্রদ্ধা

কনসার্ট হলে হতাহতদের প্রতি শ্রদ্ধা

বিশ্বের উচ্চতম ভবন দুবাইয়ের বুর্জ খলিফাকে রাশিয়ার ক্রোকাস সিটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলার শিকারদের প্রতি শ্রদ্ধা জানাতে রাশিয়ার পতাকার রঙে আলোকিত করা হয়। খবর রাশিয়ার সংবাদ সংস্থা তাসের।

বুর্জ খলিফার সম্মুখভাগে আরবি এবং ইংরেজিতে লেখা ছিল 'সংযুক্ত আরব আমিরাত রাশিয়াকে সমর্থন করে'। এই পদক্ষেপ নিয়েছে দুবাই কর্তৃপক্ষ এবং ডেভেলপমেন্ট কোম্পানি ইমার। কয়েক মিনিট ধরে চলে এই শ্রদ্ধা প্রদর্শন।

বুর্জ খলিফার পাশাপাশি খলিফা বিশ্ববিদ্যালয়ের ভবন, তেল কোম্পানি 'আবু ধাবি ন্যাশনাল ওয়েল কোম্পানি, প্রদর্শনী সংস্থা 'আবু ধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টার' এবং আরও কিছু ভবন রাশিয়ার পতাকার রঙে আলোকিত করা হয়েছিল।

সংহতির এই উদ্যোগ- যা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে এবং আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন- সকল প্রকার সহিংসতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের স্পষ্ট বিরোধিতা নিশ্চিত করে।

গত শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে শত শত মানুষ কনসার্ট দেখতে জড়ো হয়েছিলেন। গান শুরু হওয়ার কয়েক মিনিট আগে সশস্ত্র ব্যক্তিরা থিয়েটারে ঢুকে পড়েন। তারা নির্বিচার গুলি ছুড়তে শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ১৩৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। যদিও এর আগে এক পরিসংখ্যানে ১৪৩ জনের মৃত্যুর খবর বলা হয়েছিল।

এ ঘটনাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘বর্বর সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। মর্মান্তিক এ হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে রোববার (২৪ মার্চ) রাশিয়ায় জাতীয় শোক ঘোষণা করেছেন তিনি।

এদিকে এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

কয়েক দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি এটি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, কিউবাসহ বিশ্বনেতারা।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত