আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পুতিনের জন্য বড় ধাক্কা মস্কো হামলা

পুতিনের জন্য বড় ধাক্কা মস্কো হামলা

ভ্লাদিমির পুতিন তার পঞ্চম মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মাত্র এক সপ্তাহ না যেতেই গত ২০ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক প্রাণঘাতী হামলার শিকার হয়েছে মস্কো। শুক্রবার শহরের সুবিশাল ক্রোকাস সিটি কনসার্ট হল ও শপিং কমপ্লেক্সে ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে আইএস। হামলায় প্রায় দেড়শ নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন সীমান্তে হামলার জন্য সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুতিনের দাবি, গ্রেপ্তার চারজন ইউক্রেনে পালানোর পরিকল্পনা করছিল। তাদের সঙ্গে ইউক্রেনের যোগাযোগ রয়েছে। তবে শুক্রবারের হামলায় জড়িত থাকার দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে কিয়েভ। মস্কো এই অভিযোগকে আক্রমণ বাড়ানোর অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে বলেও সতর্ক করেছে কিয়েভ।

তবে আরও হামলার আশঙ্কা থাকায় রাশিয়াজুড়ে প্রধান পরিবহন কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাবলিক কনসার্ট ও ক্রীড়া ইভেন্ট স্থগিত করা হয়েছে। এমন পরিস্থিতির পর স্থিতিশীলতা ও নিরাপত্তা, যে উদ্দেশ্যে পুতিনকে রাশিয়ানরা ভোট দিয়েছিলেন তা ব্যর্থ বলে মনে করছেন বিশ্লেষকরা।

রাশিয়ার মতো দেশের নিরাপত্তা ও শৃঙ্খলার নিশ্চয়তা দিতে বছরের পর বছর ধরে ক্রেমলিনের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকেই যোগ্য নেতা হিসেবে নিযুক্ত করা হয়েছে। কিন্তু রাশিয়া আজ পুতিনের ২৪ বছরের ক্ষমতার সবচেয়ে অনিরাপদ ও অস্থির সময় পার করছে বলে মনে হচ্ছে।

 ইউক্রেন যুদ্ধের তৃতীয় বছর চলছে। এতে চড়া মূল্য দিতে হয়েছে রাশিয়ানদের। সামরিক বাহিনী হতাহতের পরিসংখ্যান প্রকাশ না করলেও মার্কিন তথ্য বলেছে, আনুমানিক ৩ লাখের বেশি রুশ হতাহত হয়েছেন।

গত বছর নিযুক্ত অনেক সৈন্যকে এখনো ফ্রন্টলাইন থেকেই সরানো হয়নি। যুদ্ধ যতই এগিয়ে যাচ্ছে, রাশিয়ানদের মধ্যে ভয় বাড়ছে যে নৃশংসতা আরও বাড়তে থাকবে। আরও অনেককে বলি হতে হবে।

ক্রেমলিনবিরোধী ইউক্রেন ভিত্তিক রুশ জঙ্গিগোষ্ঠী ইউক্রেনীয় ড্রোন ও সীমান্ত ক্রস হামলা অব্যাহত রেখেছে। ইউক্রেনীয় ফ্রন্টে রুশ কমান্ডারদের দুর্বল কর্মক্ষমতা ও অস্ত্র সম্পূর্ণরূপে অপ্রত্যাশিত পরিবেশের দিকে নিয়ে যাচ্ছে। এতে সামরিক ব্লগার ও সামরিক কট্টরপন্থীদের মধ্যে অভ্যন্তরীণ ভিন্নমত দেখা দিচ্ছে।

গত বছর ভাড়াটে গোষ্ঠী ভাগনার প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের বিদ্রোহ ছিল তারই প্রমাণ। ভাগনারের বিদ্রোহ রাশিয়ার ইতিহাসে অন্যতম মর্মান্তিক ও অপমানজনক অধ্যায় হয়ে থাকবে। তবে ঘটনার বেশ কিছুদিন পর নানা নাটকীয়তা শেষে রহস্যময় বিমান দুর্ঘটনায় তার মৃত্যুর খবর পাওয়া যায়। এতে করে প্রিগোশিন নামক হুমকি পুতিনের পথ থেকে চিরস্থায়ীভাবে সরে গেলেও অন্যান্য অসন্তুষ্ট কট্টরপন্থীদের আবির্ভাব ঘটতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।


 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত