আপডেট :

        আইসিইর অ ভি যা নের আ ত ঙ্কে সাপ্তাহিক ছুটিতে পার্কে যাওয়া কমিয়েছেন লস এঞ্জেলেসের বাসিন্দারা

        উপকূলীয় বন্যার প্রস্তুতি না নিলে বাড়ির মালিকদের জরিমানার হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ায়

        স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে সাময়িক বন্ধ হলিউডের জনপ্রিয় ফরাসি রেস্তোরাঁসহ একাধিক প্রতিষ্ঠান

        হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর এলএনজি ট্যাংকারে বি স্ফো র ণ, দাবি ইরানের

        মিসিসিপি নদীতে প্রমোদতরীকে ধাক্কা দিল তেলবাহী জাহাজ, নিউ অরলিন্সে উদ্ধার অভিযান

        যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের প্রবেশাধিকার বন্ধে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি

        নিরাপত্তার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি এফএএর

        সোমবার প্রকাশ হচ্ছে গ্র্যামি মনোনয়ন, কারা থাকছেন এবারের সম্ভাব্য তালিকায়

        হিথ্রো বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে বিমানের পেছনের অংশের আঘাত, আতঙ্কে যাত্রীরা

        ১৯৯৫ সালে নিখোঁজ রবিন মারফির সন্ধান আজও মেলেনি, উত্তর খুঁজছে পরিবার

        দুই মাদকগোষ্ঠীর সং ঘ র্ষে জনশূন্য সিনালোয়া, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

        হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর খবর, প্রশ্নে নীরব থাকলেন ভারতের মুখপাত্র

        কানাডার উপকূলে বিরল প্রজাতির তিমির নতুন শাবকের সন্ধান, আনন্দিত বিজ্ঞানীরা

        চাকরিপ্রার্থীর ছদ্মবেশে মার্কিন কর্মীদের তথ্য চুরির চেষ্টা চালাচ্ছে উত্তর কোরিয়া

        সেতু বন্ধের পর বিকল্প পথেও বিপত্তি, বন্যার পানিতে আটকে যানবাহন

        এল নিনোর প্রভাবে অস্বাভাবিক উষ্ণ প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ায় বাড়ছে বন্যার ঝুঁকি

        ট্রাম্পের জলবায়ু নীতি থেকে সরে আসায় চীনের সুবিধা হচ্ছে, অভিযোগ নিউজমের

        সার্ফিং কিংবদন্তির মৃ ত্যুকে ডাকাতির ঘটনা বলেছিলেন প্রেমিকা, এখন তিনিই হ ত্যার সন্দেহভাজন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি, উত্তাল সমুদ্র ও তুষারপাতের আশঙ্কা, কোথায় কখন ঝড়

        ব্রুকলিনে ভয়াবহ ভবনধসে দুই শিশুসহ নি হত আটজন, প্রকাশ্যে সবার পরিচয়

মস্কোয় হামলার ঘটনায় বিশ্বনেতাদের নিন্দা ও প্রতিবাদ

মস্কোয় হামলার ঘটনায় বিশ্বনেতাদের নিন্দা ও প্রতিবাদ

ছবিঃ এলএবাংলাটাইমস

মস্কোয় কনসার্টে অংশগ্রহণ করতে যাওয়া ব্যক্তিদের ওপর গুলিবর্ষণে অন্তত ৬০ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছেন। হামলায় বিস্ফোরক দ্রব্যও ব্যবহার করা হয়। এতে ঘটনাস্থল ক্রোকাস সিটি হলে আগুন লেগে যায়। কয়েক দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি ছিল এটি।

এ ঘটনার জন্য কারা দায়ী, সে বিষয়ে তদন্ত শুরু করেছে রাশিয়া। বিখ্যাত রক ব্যান্ড পিকনিকের কনসার্ট উপভোগ করতে দশক–শ্রোতারা যখন ওই হলে আসন গ্রহণ করছিলেন, ঠিক তখন ভয়াবহ এ হামলা চালানো হয়।

আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস) কনসার্টে হামলার দায় স্বীকার করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্বনেতারা।

হামলার ওই ঘটনায় বিবৃতি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র ফারহান হক। তিনি বলেন, ‘মস্কোয় কনসার্ট হলে হামলায় অন্তত ৪০ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনার সম্ভব সর্বোচ্চ কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘপ্রধান।’ নিহত ব্যক্তিদের সংখ্যা বেড়ে যাওয়া বিষয়ে রুশ কর্তৃপক্ষের ঘোষণার আগে এ বিবৃতি দেওয়া হয়।

গুতেরেস এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তিদের শোকাহত পরিবার, রাশিয়ার জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

মস্কোর ক্রাসনোগোরস্ক অঞ্চলে কনসার্ট হলে হামলাকে জঘন্য ও কাপুরুষোচিত কর্মকাণ্ড বলে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তারা বলেছে, নিরাপত্তা পরিষদের সদস্যরা এ নিন্দনীয় সন্ত্রাসী কাজে জড়িত অপরাধী, সংগঠক, অর্থের যোগানদাতা ও পৃষ্ঠপোষকদের জবাবদিহি করানো এবং তাদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

এলিসি প্রাসাদের এক বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, ক্রোকাস সিটি হলে ইসলামিক স্টেটের সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। এ ঘটনার ভুক্তভোগী ব্যক্তি, তাঁদের স্বজন ও রুশ জনগণের প্রতি ফ্রান্স তার সংহতি প্রকাশ করছে।  

হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ‘মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে নিরীহ মানুষের ওপর রোমহর্ষক হামলার চিত্রগুলো ভয়াবহ। হামলার নেপথ্যে কারা, তা দ্রুত স্পষ্ট করতে হবে। হামলার শিকার ব্যক্তিদের পরিবারগুলোর প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’

এ হামলাকে জঘন্য সন্ত্রাসী কাজ বলে আখ্যায়িত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেন, ‘মস্কোয় নিরপরাধ বেসামরিক লোকজনের ওপর চালানো ভয়াবহ হত্যাকাণ্ড অগ্রহণযোগ্য।’ হামলায় ভুক্তভোগী ব্যক্তি ও তাঁদের পরিবারের প্রতি মেলোনি তাঁর পূর্ণ সংহতির কথা জানান।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত