আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

লোকসভা নির্বাচনে তারকা প্রচারকের তালিকা প্রকাশ

লোকসভা নির্বাচনে তারকা প্রচারকের তালিকা প্রকাশ

আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে চমক দিয়েছিল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের ৪২টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে তাদেরকে সাথে নিয়ে রাম্পে (ramp) হেঁটে প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছিলেন দলনেত্রী মমতা ব্যানার্জি। এবার তারকা প্রচারকেরদের (star campaigners) নাম ঘোষণাতেও টেক্কা দিল তৃণমূল।

লোকসভা নির্বাচনে প্রার্থীদের হয়ে কোন কোন তারকারা প্রচারণায় অংশ নেবেন তার একটি তালিকা দলের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়। মোট ৪০ জন তারকা প্রচারকের নাম প্রকাশ করেছে শাসক দল। সেই নামের তালিকা নির্বাচন কমিশনেও পাঠানো হয়েছে।

সেই তালিকায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি,দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী ফিরহাদ হাকিম, শোভন দেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা দলের মুখপাত্র কুণাল ঘোষ এর মত রাজনীতিবিদরা যেমন রয়েছেন। তেমনি বিধায়ক ও চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা সৌরভ দাস, বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তী, অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, বিধায়ক-গায়িকা অদিতি মুন্সি, সাংসদ-অভিনেতা দীপক অধিকারী (দেব), সাংসদ-অভিনেতা শতাব্দী রায়, অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, দলের যুবনেত্রী-অভিনেত্রী সায়নী ঘোষ, অভিনেত্রী জুন মালিয়া সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ, ইউসুফ পাঠান'এর মতো সেলেবরাও প্রচারকের তালিকায় রয়েছেন।

তবে তারকা প্রচারকের তালিকায় ঠাঁই হয়নি বিদায়ী দুই সংসদ সদস্য মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহানের। এমনকি গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জিতলেও এবার মিমি এবং নুসরাত কাউকেই প্রার্থী করেনি তৃণমূল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত