আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

গণতন্ত্র ধ্বংসকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে: কংগ্রেস নেতা

গণতন্ত্র ধ্বংসকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে: কংগ্রেস নেতা

সরকার পরিবর্তন হলে যারা গণতন্ত্রকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। ১৮০০ কোটি রুপির ইনকাম ট্যাক্সের নোটিস পাওয়ার পর প্রতিক্রিয়ায় শুক্রবার এমনটা বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। খবর এনডিটিভির।

সম্প্রতি ভারতীয় কংগ্রেস দলের কাছে ১৮০০ কোটি রুপি চেয়ে ইনকাম ট্যাক্সের নোটিস পাঠানো হয়েছে। লোকসভা ভোটের আগে এ ধরনের পদক্ষেপকে বিজেপির ‘কর সন্ত্রাস’ বলে অভিহিত করেছে কংগ্রেস।

নতুন এই করের নোটিসটি ২০১৭-১৮ থেকে ২০২০-২১ সালের মূল্যায়ন বছরের জন্য। এতে জরিমানা ও সুদ অন্তর্ভুক্ত রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী তার অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘যখন সরকার পরিবর্তন হবে, যারা গণতন্ত্রকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এমনভাবে ব্যবস্থা নেওয়া হবে যাতে কেউ আবার এসব করার সাহস না পায়। এটাই আমার প্রতিশ্রুতি।’

আয়কর কর্তৃপক্ষ ২০০ কোটি রুপি জরিমানা আরোপ করা ও তার তহবিল স্থগিত করার পরে কংগ্রেস ইতিমধ্যেই তহবিল সংকটের সম্মুখীন হয়েছে৷ এতে উচ্চ আদালত থেকে কোনো স্বস্তির রায় পাওয়া যায়নি। লোকসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে কংগ্রেস সুপ্রিম কোর্টে যেতে পারে।

রাহুল গান্ধীর অভিযোগ, আয়করের মতো কেন্দ্রীয় বিভাগগুলো বিজেপির নির্দেশে কাজ করছে। কর দাবি বাতিল করতে কংগ্রেস দীর্ঘ আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।

কংগ্রেস নেতা অজয় মাকেন বলেছেন, বিজেপি গত কয়েক বছরে হাজার হাজার মানুষের কাছ থেকে অনুদান পেয়েছে এবং তাদের আয়করও হিসাব করা উচিত।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত