আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন: সরে দাঁড়ালেন কারসন

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন: সরে দাঁড়ালেন কারসন

 বেন কারসন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়নের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন । তিনি রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ওয়াশিংটন ডিসির কাছে কনজারভেটিভ পলিটিকাল অ্যাকশন কনফারেন্সে কারসন বলেন, “আমি (নির্বাচনী) প্রচারণার রাস্তা থেকে সরে যাচ্ছি।”

“এখানে প্রচুর মানুষ আছে যারা আমাকে ভালবাসে, শুধু তারা আমার জন্য ভোট দেবে না।”

৬৪ বছর বয়সী কারসন আরো বলেন, “মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ালেও এখনো মার্কিনিদের সুরক্ষায় নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করবেন।”

সমবেত জনতা এ সময় দাঁড়িয়ে কারসনের জয়ধ্বনি দেয়।

যদিও এ সপ্তাহের শুরুতেই সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন কারসন।

তখন তিনি বলেছিলেন, তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যত দেখতে পাচ্ছেন না।

অবসরপ্রাপ্ত নিউরোসার্জন কারসন রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে সামনের সারিতেই ছিলেন।

কিন্তু গত কয়েক মাসে বৈদেশিক সম্পর্ক বিষয়ক কৌশল এবং নিজের পটভূমি নিয়ে প্রশ্নে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন তিনি। এতে তার নির্বাচনী প্রচারণা অনেকটাই স্থগিত হয়ে পড়ে।

নিজের সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও বাকি চার রিপাবলিকান প্রার্থীর মধ্যে তিনি কাকে সমর্থন করবেন সে বিষয়ে কিছু জানাননি।

সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার আগে মাত্র আটজন ডেলি গেটের সমর্থন পেয়েছিলেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত