আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিধ্বস্ত পরিস্থিতি চলছে ইউরোপে: পোলিশ প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিধ্বস্ত পরিস্থিতি চলছে ইউরোপে: পোলিশ প্রধানমন্ত্রী

ইউক্রেন-রশিয়া যুদ্ধের প্রভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিধ্বস্ত পরিস্থিতি চলছে ইউরোপে। পরিস্থিতিতে ইউরোপের যুদ্ধ-পূর্ব অবস্থা বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি বলেন, ‘ইউরোপে কেউই নিরাপদ বোধ করবে না যদি কিয়েভ যুদ্ধে হেরে যায়।

শুক্রবার ইউরোপীয় মিডিয়া গ্রুপ লেনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই রাজনীতিবিদ ইউক্রেনে রাশিয়ার হামলার দুই বছর পর ইউরোপের পরিস্থিত নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘যেকোনো কিছুই ঘটতে পারে। রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালিয়েছে তখন ইউরোপ যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় প্রবেশ করেছে।’

পোলিশ এই রাজনীতিবিদ আরো বলেন, ‘ইউরোপে সংঘাতের একটি সত্যিকারের হুমকি রয়েছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই মহাদেশ প্রথমবারের মতো যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় প্রবেশ করেছে। যুদ্ধ অতীতের কোনো বিষয় নয়। এটি এখন বাস্তব, দুই বছর আগেই তা শুরু হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, যেকোনো কিছুই ঘটতে পারে। ১৯৪৫ সালের পর থেকে আমরা এ ধরনের পরিস্থিত দেখিনি।’

তিনি বলেন, ‘আমি জানি যে এটি খুব ভয়ানক শোনাচ্ছে, বিশেষ করে তরুণদের কাছে। কিন্তু আমাদের এই বাস্তবতার সঙ্গে অভ্যস্ত হতে হবে যে একটি নতুন যুগ শুরু হয়েছে- যুদ্ধ পূর্ববর্তী যুগ। আমি বাড়িয়ে বলছি না, প্রতিদিন বিষয়টি পরিষ্কার হচ্ছে।’

ইউরোপিয়ান কাউন্সিলের সাবেক এই প্রেসিডেন্ট এমন সময়ে তার আশঙ্কার কথা জানালেন যখন ইউক্রেনে রাশিয়ার হামলার দুই বছর সময় অতিবাহিত হলো। রাশিয়া হামলা শুরুর পর ইউরোপের অনেক দেশই নিজদের অস্ত্র উৎপাদন বাড়াতে শুরু করেছে।

ইউরোপিয়ানদের মানসিকতার বিষয়টি উল্লেখ করে পোলিশ এই রাজনীতিবিদ বলেন, ‘ইউরোপে কেউ একটি সাধারণ প্রতিরক্ষাব্যবস্থার বিষয়ে প্রশ্ন তোলে না। একটি শক্তিশালী জোট হিসেবে ইইউকে মানসিকভাবে নিজেদের সীমান্ত ও নিরাপত্তার জন্য যুদ্ধ করতে প্রস্তুত থাকতে হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত