আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ভোটের আগে নতুন চাপ কংগ্রেসের

ভোটের আগে নতুন চাপ কংগ্রেসের

ভারতের আয়কর দপ্তর কংগ্রেসকে এক হাজার ৭০০ কোটি রুপি জরিমানা করেছে। লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী-মল্লিকার্জুন খড়্গের দলকে চাপে রাখতে এ জরিমানা করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কেন্দ্রীয় সংস্থাটির একটি সূত্র জানিয়েছে, ২০১৭-১৮ থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত আয়করসংক্রান্ত রিটার্ন পর্যালোচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কংগ্রেস নেতা অজয় মাকেন আয়কর নোটিশের প্রাপ্তি স্বীকার করে গতকাল শুক্রবার বলেছেন, পুরনো ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে এটি করা হয়েছে।

আয়কর দপ্তরের দাবি, বকেয়া কর, তার সুদ এবং জরিমানার অঙ্ক মিলিয়েই এক হাজার ৭০০ কোটি রুপি চাওয়া হয়েছে। আয়কর আইনের ১৩ (১) ধারা লঙ্ঘনের প্রমাণ মেলার পরেই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ১৩ মার্চ আয়কর আপিল ট্রাইব্যুনালের নির্দেশের বিরুদ্ধে কংগ্রেসের আবেদন দিল্লি হাইকোর্ট খারিজ করেন। এর পরেই ধারাবাহিকভাবে পদক্ষেপ শুরু করেছে আয়কর দপ্তর।

গত বৃহস্পতিবারও ২০১৭-১৮ অর্থবছরের কর পুনর্মূল্যায়নের বিরুদ্ধে কংগ্রেসের একটি নতুন আবেদন দিল্লি হাইকোর্ট খারিজ করে দিয়েছিলেন। এর পরেই পাঠানো হলো নতুন নোটিশ। ২০১৮-১৯ মূল্যায়ন বর্ষের আয়করসংক্রান্ত অনিয়মের জন্য ১০৫ কোটি রুপি জরিমানার নির্দেশের বিরুদ্ধে বিচার বিভাগীয় হস্তক্ষেপ চেয়ে কংগ্রেসের পক্ষ থেকে আরজি জানানো হয়েছিল হাইকোর্টে। কিন্তু গত ১৩ মার্চ বিচারপতি যশবন্ত বর্মার বেঞ্চ সেই আবেদন প্রত্যাখ্যান করেন।

ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র। পশ্চিমা কয়েকটি দেশ কেজরিওয়ালকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশের পর জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গত বৃহস্পতিবার মন্তব্যটি করেন। তিনি বলেছেন, ‘আমরা অত্যন্ত আশান্বিত যে ভারতে এবং যেসব দেশে নির্বাচন হচ্ছে, সেসব দেশে জনগণের রাজনৈতিক ও নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে। এ ছাড়া সবাই অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত