আপডেট :

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে - এমন প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে নেই

গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে - এমন প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে নেই

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে - এমন প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে নেই। সিনেট আর্মড সার্ভিসেস কমিটিকে অস্টিন বলেন, 'আমাদের কাছে এর কোনো প্রমাণ নেই।'


সিনেটের এক শুনানিতে আরকানসাসের রিপাবলিকান সিনেটর টম কটন অস্টিনকে জিজ্ঞাসা করেন, গ্রিনলাইটিং গণহত্যার জন্য বিক্ষোভকারীরা আপনাকে অভিযুক্ত করেছেন। আপনি এই অভিযোগের কী জবাব দিতে চান?


ইসরায়েলের তাণ্ডবে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা সিটি। 
জবাবে অস্টিন বলেন, আমরা ইসরায়েলকে নিরাপত্তা সহায়তা দিয়ে তার ভূখণ্ড ও জনগণকে রক্ষায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই, আপনারা জানেন ৭ অক্টোবর যা ঘটেছিল, তা সত্যিই ভয়ঙ্কর ছিল।


গত ৭ অক্টোবর হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হওয়ার পর গাজায় ইসরায়েলের তাণ্ডবে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার ২৩ লাখ জনসংখ্যার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন।


ইসরায়েলের তাণ্ডবে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা সিটি। ছবি: সংগৃহীত
মূলত যুক্তরাষ্ট্রই ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক সমর্থক। সব ধরণের সহায়তা দিয়ে তারা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আসছে। গাজার বিরুদ্ধে ইসরায়েলের যে যুদ্ধ, সেখানেও যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত