আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

শেষ পর্যন্ত চূড়ান্ত ১১টি ছবি মুক্তি পাচ্ছে এই ঈদে

শেষ পর্যন্ত চূড়ান্ত ১১টি ছবি মুক্তি পাচ্ছে এই ঈদে

বেশ কিছুদিন ধরেই পবিত্র ঈদুল ফিতরে মুক্তির তালিকায় রেকর্ডসংখ্যক ১৩টি সিনেমা মুক্তির আলোচনা চলে আসছিল। অনেকে ধারণা করছিলেন, চরম হল–সংকটের মধ্যে বেশিসংখ্যক সিনেমাই মুক্তি থেকে সরে দাঁড়াবে। কিন্তু সেটা আর হয়নি। ‘ডেড বডি’ ও ‘পটু’ নামে দুটি ছবি মুক্তির তালিকা থেকে সরে গেছে। দীর্ঘদিন পর ঈদে ঢালিউডে সিনেমা মুক্তির সংখ্যায় রেকর্ড গড়তে যাচ্ছে। শেষ পর্যন্ত চূড়ান্ত ১১টি ছবি মুক্তি পাচ্ছে এই ঈদে।


ছবিগুলো হলো ‘রাজকুমার’, ‘কাজলরেখা’, ‘ওমর’, ‘দেয়ালের দেশ’, ‘জ্বীন–২’, ‘আহারে জীবন’, ‘লিপস্টিক’, ‘সোনার চর’, ‘গ্রিন কার্ড’, ‘মায়া দ্য লাভ’ ও ‘মেঘনা কন্যা’।
পরিবেশনা প্রতিষ্ঠানের হিসাবমতে, একক ও মাল্টিপ্লেক্স মিলে রেকর্ডসংখ্যক ১২৭টি হলে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ ছবিটি।


জানা গেছে, ১১৭টি একক হল ও মাল্টিপ্লেক্সের ১০টি পর্দায় চলবে ছবিটি। দ্বিতীয় সর্বোচ্চ হল পেয়েছে ‘ওমর’। ২১ হলে মুক্তি পাচ্ছে ছবিটি। এর মধ্যে ১৩টি একক হল ও মাল্টিপ্লেক্সে ৮টি হল। এ ছাড়া ‘কাজলরেখা’ মুক্তি পাচ্ছে শুধু মাল্টিপ্লেক্সের সাতটি হলে। একক হল ও মাল্টিপ্লেক্স মিলে ১৩টি হলে মুক্তি পাচ্ছে ‘দেয়ালের দেশ’। এই তিন ছবিরই নায়ক শরীফুল রাজ। একক ও মাল্টিপ্লেক্স মিলে আটটি হলে মুক্তি পাচ্ছে পূজা চেরির ‘লিপস্টিক’ ছবিটি।

অন্যদিকে নওশাবা অভিনীত ‘মেঘনা কন্যা’ শুধু মাল্টিপ্লেক্সের পাঁচটি হলে মুক্তি পাচ্ছে। জায়েদ খানের ‘সোনার চর’ মুক্তি পাবে একক ও মাল্টিপ্লেক্স মিলে সাতটি হলে। ‘আহারে জীবন’ মুক্তি পাচ্ছে মাল্টিপ্লেক্সের পাঁচটি হলে। অনেক দিন পর এই ছবিতে জুটি বেঁধেছেন ফেরদৌস ও পূর্ণিমা। মাল্টিপ্লেক্স ও একক মিলে পাঁচটি হলে মুক্তি পাচ্ছে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’। এ ছাড়া নবাগত সুপ্রভাত অভিনীত ‘জ্বীন–২’ মাল্টিপ্লেক্সের ছয়টি হলে চলবে। একক ও মাল্টিপ্লেক্স মিলে ৯টি হলে মুক্তি পাবে জিয়াউল রোশানের ‘মায়া দ্য লাভ’।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত