আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

ভারতের নির্বাচন নিয়ে ভোট কুশলী প্রশান্ত কিশোরের বক্তব্য

ভারতের নির্বাচন নিয়ে ভোট কুশলী প্রশান্ত কিশোরের বক্তব্য

ভারতের ভোট কুশলী হিসেবে পরিচিত প্রশান্ত কিশোর সম্প্রতি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছেন, এবারও বিজেপি কেন্দ্রের ক্ষমতায় যাবে। তিনি আরও বলেছেন, পশ্চিমবঙ্গ, ওডিশা ও তামিলনাড়ুতে বিজেপি ভালো ফল করবে। ভালো ফল হবে দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বের রাজ্যগুলোতে।

উত্তর ভারতের রাজ্যগুলোতে বিজেপির অবস্থান সুসংহত দীর্ঘদিন ধরেই। কিন্তু দক্ষিণের তামিলনাড়ু, তেলেঙ্গনা, ওডিশা ও পশ্চিমবঙ্গে দলটির অবস্থান তত ভালো নয়। এর মধ্যে গতবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তুলনামূলকভাবে ভালো ফল করে বিজেপি।


প্রশান্ত কিশোর গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন, ‘তামিলনাড়ু, তেলেঙ্গানা, ওডিশায় আশাতীত ফল করতে পারে বিজেপি। আমি মনে করছি, পশ্চিমবঙ্গেও বিজেপি খুব ভালো করবে।’

প্রশান্ত কিশোর বা পিকের এই ভবিষ্যদ্বাণী নিয়ে তৃণমূলের পশ্চিমবঙ্গের অন্যতম সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘পিকে কত বড় ভোট কুশলী জানি না, তবে তিনি আগে নিজেকে রাজনীতিবিদ হিসেবে প্রমাণ করুন। তারপরে বড় বড় কথা বলবেন। রাজনীতিবিদ হিসেবে তাঁর এই মুহূর্তে যে বিজেপিতে প্রয়োজন,  তাঁর মন্তব্যে স্পষ্ট হয়ে গেছে।’

অন্যদিকে ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন হবে ১৯ এপ্রিল। এই দিনের তালিকায় পশ্চিমবঙ্গের তিনটি আসন রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি আসন।


ভারতের অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এক সমীক্ষায় বলেছে, প্রথম দফায় ১০২টি আসনে নির্বাচন হচ্ছে। প্রার্থী রয়েছেন ১ হাজার ৬২৫ জন। এই প্রার্থীর মধ্যে ১ হাজার ৬১৮ জনের নির্বাচন কমিশনে পেশ করা হলফনামা খতিয়ে দেখা এক সমীক্ষা রিপোর্টে এডিআর বলেছে, ১৬ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। আবার ২৮ শতাংশ প্রার্থীই কোটিপতি।

এর মধ্যে বিজেপির ৭৭ প্রার্থীর মধ্যে ৬৯ জন কোটিপতি। কংগ্রেসের ৫৬ প্রার্থীর মধ্যে ৪৯ জন কোটিপতি। সবচেয়ে ধনী প্রার্থীর তালিকার শীর্ষে রয়েছেন কংগ্রেসের প্রার্থী নকুল নাথ। তাঁর সম্পত্তির পরিমাণ ৭১৬ কোটি। তিনি লড়ছেন মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া আসন থেকে। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে তামিলনাড়ুর এআইএডিএমকে এবং বিজেপি প্রার্থী যথাক্রমে অশোক কুমার (৬৬২ কোটি) এবং দেবনাথন যাদব (৩০৪ কোটি)।

সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, ২৫২ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। গুরুতর ফৌজদারি মামলা রয়েছে ১৬২ জনের বিরুদ্ধে। ৭ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে খুনের মামলা। খুনের চেষ্টার অপরাধের মামলা হয়েছে ১৯ জনের বিরুদ্ধে। নারী নির্যাতনের মামলা রয়েছে ১৮ জন প্রার্থীর বিরুদ্ধে। আর ধর্ষণের মামলা রয়েছে একজনের বিরুদ্ধে। অন্যদিকে নির্বাচনে নিন্দা ভাষণের অভিযোগ রয়েছে ৩৫ জনের বিরুদ্ধে।

প্রথম দফায় প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে অভিযুক্ত ব্যক্তির তালিকায় রয়েছে আরজেডির ৪ জন, বিজেপির ৭৭, কংগ্রেসের ৫৬, ডিএমকের ২২, সমাজবাদী পার্টির ৭, তৃণমূল কংগ্রেসের ৫ জন। এর মধ্যে আবার ফৌজদারি মামলায় অভিযুক্ত রয়েছেন বিজেপির ২৮ জন, কংগ্রেসের ১৯, ডিএমকের ১৩, সমাজবাদী পার্টির ৩ ও তৃণমূল কংগ্রেসের ২ জন।  

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত