আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

এক অভিনব কায়দায় ‘হেল্প’ লিখে নির্জন দ্বীপে আটকে পড়া উদ্ধার পেলেন তিনজন নাবিক

এক অভিনব কায়দায় ‘হেল্প’ লিখে নির্জন দ্বীপে আটকে পড়া উদ্ধার পেলেন তিনজন নাবিক

এক অভিনব কায়দায় ‘হেল্প’ লিখে নির্জন দ্বীপে আটকে পড়া উদ্ধার পেলেন তিনজন নাবিক। সেখানে আটকে পড়ার পর পাম গাছের পাতা দিয়ে সৈকতে ‘হেল্প’ বা ‘সাহায্য’ লিখে রেখেছিলেন । সেটা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে মার্কিন নৌ-বাহিনী। ওই তিন ব্যক্তি নৌ ভ্রমণে বেরিয়ে ৯দিন ধরে নিখোঁজ ছিলেন।

২০ ফুটের একটি নৌকায় দ্বীপটিতে গিয়েছিলেন নিখোঁজরা। কিন্তু সেটি নষ্ট হয়ে যাওয়ায় তারা সেখানে আটকে যান। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি ও এনডিটিভি।

বিবিসি আরও জানিয়েছে, উদ্ধারকৃতরা গুয়াম থেকে ৬৬৮ কিলোমিটার দূরের নির্জন জনমানববিহীন দ্বীপ পিকেলোট আটোলে গিয়েছিলেন। তবে সেখান থেকে আর তারা ফিরে আসছিলেন না।

কোস্টগার্ড এক বিবৃতিতে বলেছে, যারা নিখোঁজ হয়েছিলেন তারা সবাই দক্ষ নাবিক ছিলেন। তাদের বয়স ৪০ বছরের কাছাকাছি।

গত স্টার সানডেতে  এই তিনজন নির্জন দ্বীপটির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছানোর পর নির্ধারিত সময়ে আর তার ফিরে আসেননি।

এরপর ওই ব্যক্তিদের এক আত্মীয় বিষয়টি গুয়ামে অবস্থিত মার্কিন কোস্টগার্ডের যৌথ উদ্ধার সাব-স্টেশনে অবহিত করে জানান, তার তিন চাচা নিখোঁজ রয়েছেন। এমন তথ্য পাওয়ার পরই উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন লেফটেনেন্ট চেলসি গার্সিয়া। তিনি জানান, ওই তিন ব্যক্তি পাম গাছের পাতা দিয়ে ‘হেল্প’ লেখাটি লিখেছিলেন।

তাদের শনাক্ত করার পর প্রয়োজনীয় রশদ ও একটি রেডিও পাঠানো হয়। পরবর্তীতে ওই দ্বীপটিতে রওনা দেয় কোস্টগার্ডের একটি জাহাজ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত