আপডেট :

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

বিদেশে ঈদে বাংলাদেশি কর্মী ছুটি না পেলেও, ব্যতিক্রম ‘কা‌রি লিফ’

বিদেশে ঈদে বাংলাদেশি কর্মী ছুটি না পেলেও, ব্যতিক্রম ‘কা‌রি লিফ’

বিদেশে ঈ‌দের ছু‌টি পান না ক‌য়েক হাজার বাংলাদেশি রেস্টুরেন্ট কর্মী। বে‌শির ভাগ রেস্টুরে‌ন্টের মা‌লিক বাংলা‌দেশি হ‌লেও ব্যবসা ক‌মে যাওয়ার অজুহা‌তে ঈ‌দের দি‌নেও তা খোলা রাখায় কা‌জে যে‌তে বাধ্য হন কর্মীরা। এ নি‌য়ে ক‌য়েক বছর ধ‌রে বি‌ভিন্ন সংগঠন ঈদের দি‌নে কর্মী‌দের ছু‌টির দাবিতে নানা কর্মসূচি দিলেও প‌রি‌স্থিতির প‌রিবর্তন হয়নি। ত‌বে কিছু রেস্টুরেন্টের মা‌লিক ঈ‌দের দি‌নে স্বেচ্ছায় বন্ধ রাখছেন বহু বছর যাবত।

বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে, ব্রিটেনে বাংলাদেশি মালিকানাধীন এ রকম রেস্টুরেন্ট ও টেকওয়ের সংখ্যা ১০ হাজারের মতো। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধসহ বিভিন্ন প্রয়োজনে ব্রিটেনে এসব রেস্টুরেন্ট ব্যবসায়ীদের রয়েছে বিশাল অবদান।

খ্রিষ্টধর্মাবলম্বী মানুষের প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে-তে প্রতি বছর ব্রিটেনে বাংলাদেশি মালিকানাধীন ৯৫ ভাগ রেস্টুরেন্ট বন্ধ রাখা হয়। কিন্তু একই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ৯৮ ভাগ স্বত্বাধিকারী এবং কর্মী মুসলমান ধর্মাবলম্বী।

ঈদের দিন রেস্টুরেন্ট বন্ধ রাখলে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়তে পারে, এই শঙ্কায় রেস্টুরেন্ট খোলা রাখা হয়। ফলে রেস্টুরেন্ট শিল্পের সঙ্গে জড়িত বিপুলসংখ্যক বাংলাদেশি ঈদের দিন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত হন।

এ অবস্থা থেকে বেরিয়ে এসে মানবিক ভূমিকা রেখে চলেছেন সিলেট শহর থেকে বিলেতে আসা আব্দুল মজিদ মাসুদ ও জাহেদ আহমেদ। বিগত ১৮ বছর থেকে তাদের মালিকানাধীন ‌কারি লিফ' রেস্টুরেন্ট ঈদের দিন বন্ধ রাখেন।

তারা জানালেন, বিলেতে অন্যান্য ধর্মে বিশ্বাসী মানুষেরা মুসলমানদের ঈদ উদযাপনকে সম্মান করে। তাই ব্যবসায় কোনও নেতিবাচক প্রভাব পড়ে না।

সাউথ ওয়েস্ট লন্ডনের ক্ল্যাপহাম জাংশন এলাকার সেন্ট জোন্স হিল রোডে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন ‘কারি লিফ’ রেস্টুরেন্টের প্রবেশদ্বারে একটি নোটিশ দেখা যায়। এই বিশাল কারি ইন্ডাস্ট্রিতে বিলেতে বসবাসকারী বিপুল সংখ্যক বাংলাদেশি মানুষের কর্মসংস্থান আছে।

মৌলভীবাজারের একাটুনা ইউনিয়নের সা‌বেক চেয়ারম্যান বর্তমানে যুক্তরাজ্যপ্রবাসী অদুদ আলম বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, ব্রিটেনের বাংলাদেশি মালিকানাধীন সব রেস্টুরেন্ট ও টেকওয়ে ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বিসিএ ইউকের দায়িত্বশীলদের ভূমিকা নিতে হবে।

তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কমিউনিটির দায়িত্বশীলদের ঈদের দিন রেস্টুরেন্ট বন্ধ রাখতে রেস্টুরেন্ট মালিকদের সাহস জোগাতে হবে। তাদের উৎসাহ দেওয়া এখন নৈ‌তিক দা‌য়িত্ব।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত