আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ইরানের ওপর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল

ইরানের ওপর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল

ইরানের ওপর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল। স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিনশরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। খবর গার্ডিয়ানের।


ইরানের হামলার জবাবে পাল্টা কোনো হামলা চালায়নি ইসরায়েল। তবে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভার দপ্তরবিহীন মন্ত্রী বেনি গানজ বলেছেন, যখন উপযুক্ত সময় আসবে তখন ইরানের ওপর প্রতিশোধ নেবেন তারা।


বেনি গানজ বলেছেন, ‘আমরা একটি আঞ্চলিক জোট গঠন করব এবং যখন আমাদের জন্য উপযুক্ত সময় আসবে তখন আমরা ইরানের ওপর প্রতিশোধ নেব।’

ইরানের এই অভূতপূর্ব হামলার পর আজ রোববার বৈঠকে বসেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভা।

এদিকে ইসরায়েল দাবি করেছে, ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এসব অস্ত্র তাদের বড় কোনো ক্ষতি করতে পারেনি।

তবে ইরান এটিকে একটি সফল হামলা হিসেবে অভিহিত করেছে এবং তারা জানিয়েছে, তাদের অভিযান শেষ হয়েছে।

ইরান আরও দাবি করেছে, সিরিয়ায় কনস্যুলেটে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের যেসব সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল তার সবগুলোতেই ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইরান থেকে যেসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সেগুলোর ৯৯ শতাংশ ধ্বংস করে দেওয়া হয়েছে।

দখলদার ইসরায়েলে অভিযান শেষ হওয়ার পর পর ইরান হুমকি দিয়েছে, যদি তাদের ভূখণ্ড এবং অন্যান্য দেশে থাকা অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েল কোনো হামলা চালায় তাহলে পরবর্তী হামলা আরও বেশি কঠোর হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত