আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

রণবীরের সঙ্গেই বৃদ্ধ হতে চান আলিয়া

রণবীরের সঙ্গেই বৃদ্ধ হতে চান আলিয়া

বলিউডে বিশেষ  ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত রণবীর কাপুর ও আলিয়া ভাট। গতকাল বৈশাখীর দিনেই দাম্পত্যের ২ বছর পুর্ণ হলো এ তারকা জুটির। বিশেষ এ দিনে আলিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীরের সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন।


ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় নিজের নামে প্রোফাইল খোলেননি রণবীর কাপুর। তাই যা সুসংবাদ কিংবা শুভেচ্ছা দেওয়া বা সিনেমার প্রচার, সবটাই আলিয়া তার প্রোফাইল থেকেই করেন। এবার দ্বিতীয় বিবাহবার্ষিকীতেও রণবীরকে ‘ভালোবাসা’ জানালেন আলিয়া, সেটা নিয়েই চলছে নেটপাড়ার চর্চা।



রবিবার রাতে অভিনেত্রী দু‘টি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। প্রথম ছবিটিতে দেখা গিয়েছে সাদা-কালো মনোক্রোম ছবি । অন্য ছবিটিতে দেখা গিয়েছে ‘আপ’ এর জনপ্রিয় চরিত্র কার্ল ও এলির ছবি। এই দুটি ছবি দিয়েই নিজের জীবনের সবচেয়ে বড় ইচ্ছার কথা জানিয়েছেন অভিনেত্রী।



বোঝাই যাচ্ছে, সাত পাঁকে বাধা পড়ার পর যে সফরনামা ‘রণলিয়া’ তৈরি করেছেন, তা যে দীর্ঘ থেকে দীর্ঘতর । অর্থাৎ রণবীরকে সঙ্গে নিয়ে ‘বুড়ি’ হতে চান আলিয়া। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসার ২ বছর। এইভাবেই পাশে থেকো আজ ও আজীবন।’


এদিকে রণবীর এর মা অভিনেত্রী নীতু কাপুর এবং আলিয়ার মা সোনি রাজদান, দুজনেই সন্তানদের প্রতি ভালোবাসা ও আশীর্বাদ উজার করে দিয়েছেন।


তারকাদম্পতিকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন আয়ুষ্মান খুরানা, করণ জোহর, কারিনা ও কারিশ্মা কাপুররা।

 

২০২২ সালের ১৪ এপ্রিল, এই দিনেই সাত পাকে বাঁধা পড়েছিলেন রণবীর-আলিয়া। আর এই দুটো বছর যে তারকাদম্পতির জীবনে বেশ রোমাঞ্চকর কেটেছে, তা বলাই বাহুল্য। বিয়ের মাসখানেকের মধ্যেই ফুটফুটে কন্যা সন্তান রাহা এসেছে তাদের কোলে। এখন তারা মেয়েকে পালনেই ব্যস্ত।

শেয়ার করুন

পাঠকের মতামত