আপডেট :

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর বেশকিছু আরব দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে

ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর বেশকিছু আরব দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে

ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর বেশকিছু আরব দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর ফলে অনেক ফ্লাইট ক্ষতিগ্রস্ত হচ্ছে। কবে নাগাদ বিমান চলাচল শুরু হবে তাও স্পষ্ট নয়।


গত শনিবার ইরান ইসরায়েলের দিকে ড্রোন ছাড়লে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়।


অক্টোবরে হামাসের হামলার পর ইসরায়েলি ফ্লাইট স্থগিত করার পর গত মাসের শুরুতে তেল আবিবে ফ্লাইট পুনরায় চালু করা হলেও ইসরায়েল তাদের আকাশসীমা বন্ধ করে রাখে। জর্ডান ও ইরাকও তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্যে এই অস্থিরতার কারণে শনিবার রাতে ওয়াশিংটনের ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জর্ডানের আম্মানে ফ্লাইট বাতিল করা হয়। ইউনাইটেড এয়ারওয়েজ রোববার তাদের নিউ ইয়ার্ক-দুবাই ফ্লাইট বাতিল করেছে।


সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স জানিয়েছে, কিছু ফ্লাইট মধ্যপ্রাচ্যের আকাশসীমার বড় অংশ এড়িয়ে গেছে। কিছু ফ্লাইট রুট পরিবর্তন করেছে। এর ফলে কিছু ফ্লাইট বিলম্বিত হচ্ছে।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, শনিবার তেল আবিব ও আম্মানগামী একাধিক ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়। বিমান সংস্থাগুলোও আজ রোববারের নির্ধারিত পরিষেবা বাতিল করেছে।

ইসরায়েলের এল আল এয়ারলাইন রোববারের ২০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। থাইল্যান্ড থেকে ইসরায়েলগামী দুটি এল আল ফ্লাইট ব্যাংককের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। যাত্রীদের অবহিত না করা পর্যন্ত বিমানবন্দরে আসতে মানা করেছে বিমান সংস্থাটি।

এমিরেটস এয়ারলাইন তাদের দুবাই-আম্মান রুটে রোববারের নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে। এয়ার ফ্রান্সের ইসরায়েলগামী ফ্লাইট রোববারের জন্য বাতিল করা হয়েছে। একইভাবে ব্রিটিশ এয়ারওয়েজও রোববার তেল আবিবগামী দুটি ফ্লাইট বাতিল করেছে এবং আম্মানগামী একটি ফ্লাইট বাতিল করেছে। লুফথানসাও ইসরায়েলে তাদের সেবা বাতিল করেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত