আপডেট :

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

ভারতে ফেয়ারনেস ক্রিম ব্যবহারে বাড়ছে কিডনিজনিত রোগ বলছে গবেষণা

ভারতে ফেয়ারনেস ক্রিম ব্যবহারে বাড়ছে কিডনিজনিত রোগ বলছে গবেষণা

স্কিন ফেয়ারনেস ক্রিমের ব্যবহারের কারণে ভারতে কিডনিজনিত রোগ বাড়ছে। সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। খবর এনডিটিভির।


ফর্সা ত্বকের প্রতি মানুষের অন্যরকম মনোভাব রয়েছে। আর একে কাজে লাগিয়ে ভারতীয় বাজারের বড় অংশ দখলে নিয়েছে ত্বক ফর্সাকারী নানা রকমের ক্রিম। তবে এসব ক্রিমে বিপুল পরিমাণ পারদ থাকায় কিডনির ক্ষতি হচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে।


মেডিক্যাল জার্নাল কিডনি ইন্টারন্যাশনাল-এ প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, উচ্চ পারদযুক্ত ফেয়ারনেস ক্রিমের ব্যবহার বাড়ায় মেমব্রানাস নেফ্রোপ্যাথির (এমএন) পরিমাণ বাড়ছে যা কিডনি ফিল্টারকে ক্ষতিগ্রস্ত করে এবং প্রোটিন ফুটো করে।

এমএন হলো একটি অটোইমিউন রোগ যার ফলে নেফ্রোটিক সিনড্রোম হয়। এটি একটি কিডনিজনিত রোগ যার ফলে প্রস্রাবে প্রচুর প্রোটিন নিঃসৃত হয়।

কেরালার অ্যাস্টার এমআইএমএস হাসপাতালের নেফ্রোলজি বিভাগের গবেষক ড. সজীশ সিভাদাস এক্সের একটি পোস্টে লিখেছেন, ‘পারদ ত্বকের মাধ্যমে শোষিত হয় এবং কিডনির ফিল্টারে বিপর্যয় সৃষ্টি করে, যার ফলে নেফ্রোটিক সিন্ড্রোম বৃদ্ধি পায়।’

তিনি আরও বলেন, ‘এই ক্রিমগুলো ভারতের অনিয়ন্ত্রিত বাজারে ব্যাপকভাবে পাওয়া যায়। ক্রিমগুলো ব্যবহারে দ্রুত ফর্সা হওয়া যায়। কিন্তু কীভাবে? ব্যবহারকারীরা প্রায়ই বলেন, এই ক্রিম ব্যবহার করা অনেকটা আসক্তির মতো। কারণ এটি ব্যবহার বন্ধ করলে ত্বক আরও কালো হয়ে যায়।’

২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত রেকর্ড করা এমএন-এর ২২টি ধরন পরীক্ষা করে এই ফল জানিয়েছেন গবেষকরা।

অনুসন্ধানে জানা গেছে, ২২টির মধ্যে প্রায় ৬৮ শতাংশ বা ১৫ জন নিউরাল এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর-এর মতো ১ প্রোটিন পজিটিভ ছিলো। এটি এমএন-এর একটি বিরল রূপ যা ম্যালিগন্যান্সির সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি।

১৫ জন রোগীর মধ্যে ১৩ জন তাদের উপসর্গ শুরু হওয়ার আগে স্কিন ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাকিদের মধ্যে একজনের অন্যান্য দেশীয় ওষুধ ব্যবহারের রেকর্ড ছিল। আর বাকিদের মধ্যে শনাক্তযোগ্য কিছু পাওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত